শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Netizens harshly criticise over War 2 teaser for Lackluster VFX and Script

বিনোদন | ‘ঠান্ডা পানীয়র ফালতু বিজ্ঞাপন’! ‘ওয়ার ২’-র প্রথম ঝলক দেখে কেন ক্ষেপে লাল দর্শক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ মে ২০২৫ ২২ : ০০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’-এর প্রথম ঝলক মুক্তি পেল মঙ্গলবার, ২০ মে। এবং প্রত্যাশামতোই, এই টিজার ঘিরে তৈরি হয় প্রবল উন্মাদনা। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের মুখোমুখি সংঘর্ষ, আন্তর্জাতিক লোকেশনে হাই-অকটেন অ্যাকশন—সব মিলিয়ে ‘ওয়ার ২’ বড় মাপের ছবি বলেই মনে করছেন অনেক ভক্ত।তবে সব দিক থেকে খুশি নয় দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় প্রশংসার পাশাপাশি কিন্তু শুরু হয়েছে সমালোচনার বন্যা। অনেকেই ‘ওয়ার ২’-এর ঝলক দেখে বলছেন—“পুরনো মদ নতুন বোতলে!”

 

টিজারে দেখা যাচ্ছে, হৃতিক ও জুনিয়র এনটিআর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধরত। ট্রেন, প্লেন,  হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট—সব আছে। কিন্তু দর্শকের একাংশের মতে, সব কিছু যেন ‘ওয়ার’ পার্ট ১-এর রিক্যাপ, যেখানে আগে হৃতিকের প্রতিপক্ষ ছিলেন টাইগার শ্রফ। একজন লিখেছেন, “একেবারে বাজে! আগের সিনেমারই কপি—আরও খারাপ সিজিআই আর সেই একই লোকেশন!” আরেকজন যুক্ত করেন, “এটা তো ঠিক আগের সিনেমার থেকে টোকা, শুধু চরিত্রের মুখগুলোই যা বদলে গিয়েছে। এবার হৃতিকই অন্যকে তাড়া করছেন! ভিএফএক্সও ভয়ংকর বাজে।”

 

 

অনেকেই বলছেন, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স-এর সব ছবিই যেন এখন একটা নির্দিষ্ট টেমপ্লেট অনুসরণ করছে—একই অ্যাকশন দৃশ্য, এক ধরনের গান, ঘুরেফিরে একইরকম লোকেশন। “আবারও সেই ওভার-দ্য-টপ অ্যাকশন। কিয়ারা বিকিনিতে, সমুদ্র সৈকতের পাশে গান—সবই পুরনো”—লিখেছেন এক দর্শক। অন্য একজনের বক্তব্য—“ মধ্যেমেধার ট্রেলার। একেবারে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ভারতীয় সংস্করণ হয়ে যাচ্ছে। সবুজ পর্দা, আজব ভিএফএক্স, পোস্টারটাও খুবই সাধারণ। কিছু কিছু অ্যাকশন সিন ঠিকঠাক, কিন্তু অতিরিক্ত ভিএফএক্স দেখেই মন খারাপ হয়ে যাচ্ছে।” অনেকেই রসিকতা করে লিখেছেন, “টিজারটা দেখেই মনে হল—একটা খুব বাজে ঠান্ডা পানীয়র হচ্ছে !”

 

বিশেষ করে জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদবানিকে ঠিকভাবে ব্যবহার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভক্ত। “এই সব বাজে সংলাপ কেমন করে লিখল ওরা? এনটিআর-এর জন্য আরও ‘গরম’ সংলাপ বানানো যেত! ওর পুরনো ব্লকবাস্টারগুলো দেখলেই বুঝত,”—লিখেছেন একজন। আরেকজন লেখেন, “কিয়ারাকে তো বলতে গেলে দেখতেই পাওয়া গেল না! মাত্র দুটো  শট!”

 

‘ওয়ার ২’-এর পরিচালনায় রয়েছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালনা করেছেন। ২০১৯-এর ‘ওয়ার’-এর সিক্যুয়েল এটি। প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ, আর হৃতিক-টাইগার জুটি সেই ছবিকে পৌঁছে দিয়েছিল ₹৪০০ কোটিরও বেশি ব্যবসায়। ওয়ার ২ হচ্ছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স-এর ষষ্ঠ ছবি, যার মধ্যে রয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং ‘টাইগার ৩’।

 

ছবিটি মুক্তি পাবে ১৪ আগস্ট, ২০২৫, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া