শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar and Amit Rai Brainstorm OMG 3 in Kerala During Bhooth Bangla Wrap-Up

বিনোদন | কেরলে ‘ভূত’, ভাবনায় আদালত! ‘ওহ মাই গড ৩’ নিয়ে কী পরিকল্পনা অক্ষয়ের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ মে ২০২৫ ২০ : ৫৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘ভূত বাংলা’-র শ্যুটিং শেষ করে কেরলের মনোরম পরিবেশে এবার নতুন মিশনে নামলেন অক্ষয় কুমার। না, কোনও অ্যাকশন নয়—এইবার তিনি শুরু করলেন ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব নিয়ে আলোচনা!

 

সূত্রের খবর, পরিচালক অমিত রাই-কে সঙ্গে নিয়েই কেরলে ‘ভূত বাংলা’-র তিন দিনের গান শুট করেন অক্ষয়। আর সেখানেই চলেছে ‘ওএমজি ৩’-এর কনসেপ্ট নিয়ে টানা আলোচনা। খবর, ‘ওএমজি ৩’-এর জন্য অমিত রাইয়ের মাথায় একাধিক প্লট ছিল। সেই সব বিষয়ই তিনি বিশদে আলোচনা করেছেন অক্ষয়ের সঙ্গে। কেরলে থাকার পুরো সময়টাতেই দু’জনে এ ছবির গল্পের নানা দিক নিয়ে গভীর আলোচনা করেছেন।

 

লক্ষ্য একটাই—‘ওএমজি’ ও ‘ওএমজি ২’-এর সাফল্যকে ধরে রেখে এই সিরিজের তৃতীয় ছবিটিকে আরও শক্তপোক্ত ও প্রাসঙ্গিক করে তোলা। এবং শোনা যাচ্ছে এই ছবির শুটিং শুরু করার পরিকল্পনাও নাকি আপাতত রাখা রয়েছে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে। সূত্র আরও জানিয়েছে, ওএমজি ৩ নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চান না নির্মাতারা। গল্পের গুণগত মানই প্রথম প্রাধান্য। পুরনো ধারার সঙ্গে সমকালীন নতুন উপাদান মিশিয়ে এমন এক চিত্রনাট্য তৈরি করার পরিকল্পনা চলছে, যা আগের ছবিগুলোর উত্তরসূরি হয়েও আলাদা এক মাত্রা তৈরি করবে।

 

এই মুহূর্তে পরিচালক অমিত রাই স্ক্রিপ্টের খসড়া তৈরি করছেন। কাস্টিং শুরু হবে ফাইনাল স্ক্রিপ্ট লক হওয়ার পর। তবে আগের দুই কিস্তির মতোই ‘ওএমজি ৩’-এও থাকবে কোর্টরুমের টানটান নাটক আর সমাজ নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গ।

 

এদিকে প্রিয়দর্শন পরিচালিত হরর-কমেডি ‘ভূত বাংলো’-র শুটিং শেষ করলেন অক্ষয় কুমার। কেরলে ওয়ামিকা গাববির সঙ্গে একটি গানের শ্যুটেই শেষ হল শেষ ল্যাপ। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ এপ্রিল। পরের শিডিউলে অক্ষয়ের ক্যালেন্ডারে রয়েছে একটি থ্রিলার, পরিচালক প্রিয়দর্শন, সহ-অভিনেতা সইফ আলি খান। এই ছবির শ্যুট শুরু হবে ২০২৫ সালের আগস্টে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘হাউসফুল ৫’, যা আসবে ২০২৫ সালের ৬ জুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া