শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২০ মে ২০২৫ ২০ : ২৭Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: অপহরণ এবং ধর্ষণের মামলায় মধ্যরাতে গ্রেফতার হলেন বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। জানা গিয়েছে, সোমবার রাত দু'টোয় ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেফতার করা হয় নোবেলকে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় এক মহিলাকে নোবেলের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
তারপরই কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। তবে নোবেলের গ্রেফতার হওয়ার ঘটনা প্রথমবার নয়, এর আগেও পরকীয়া এবং মাদকাসক্তির কারণে এই গায়ককে গ্রেফতার করা হয়েছে। স্ত্রীর উপর অত্যাচার, পরকীয়া সহ নানা ধরনের অভিযোগ আগেও তোলা এসেছে গায়কের বিরুদ্ধে।
জি বাংলার 'সারেগামাপা'য় বিজয়ী হওয়ার পর থেকেই বদলাতে থাকেন নোবেল। অত্যন্ত খারাপ ব্যবহার শুরু করেন একাধিক মানুষের সঙ্গে। শুধু তাই নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও কুমন্তব্য করতে পিছপা হননি নোবেল। তবে সমাজমাধ্যমে বিতর্কের পর ক্ষমাও চেয়েছিলেন এই গায়ক। যদিও তাতেও বদলাননি নিজের জীবনযাত্রা।
একজন মহিলাকে অপহরণ করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ নোবেলের বিরুদ্ধে। অবশেষে সেই মহিলা মামলা করার পর মঙ্গলবার পুলিশের হেফাজতে নোবেল মইনুল আহসান। নোবেলের চরিত্র এবং স্বভাবের কারণে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় অনেকদিন আগেই। বিয়ে নিয়ে ও বিতর্ক তৈরি হয় গায়কের। এরপর যদিও আবার লুকিয়ে বিয়ে করেন তিনি। এমনকী বিয়ের পর প্রকাশ্যে আনেননি স্ত্রীর পরিচয়।
একসময় তাঁর গানে মুগ্ধ ছিলেন অগুণতি মানুষ। তবে পরে আর গানের কারণে নয়, তাঁর জীবন নিয়ে বিতর্কের কারণে একসময় হইচই পড়ে যায় দুই বাংলায়। এবারও তার অন্যথা হল না। যদিও এখনও পর্যন্ত নোবেলের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি