শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ মে ২০২৫ ২০ : ২৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০১৯ সালের বলিউডে এক অভূতপূর্ব মুহূর্ত তৈরি হয়েছিল যখন হৃতিক রোশন ও টাইগার শ্রফ প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ‘ওয়ার’-এ। ডান্স হোক বা অ্যাকশন, সেই যুগলবন্দি আজও রয়ে গেছে দর্শকের মনে। তবে এ ছবির সিক্যুয়েলে টাইগারের অনুপস্থিতি ভক্তদের মন খারাপ করলেও, চমক দ্বিগুণ হয় যখন ঘোষণা আসে—এবার হৃতিকের মুখোমুখি হচ্ছেন দক্ষিণী ছবির তারকা জুনিয়র এনটিআর! আর এদিন মঙ্গলবার তারক ওরফে এনটিআরের জন্মদিনে প্রকাশ পেল ‘ওয়ার ২’-এর টিজার—অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায়।
ফিরলেন ভারতীয় গুপ্তচর সংস্থা র -এর 'মোস্ট এলিট এজেন্ট' মেজর কবীর। হৃতিককে যেন আরও তীক্ষ্ণ, আরও স্টাইলিশ লাগছে। পেশি বেড়েছে, চেহারা আরও টানটান, গতিতে বেড়েছে তীব্রতা এবং ব্যক্তিত্বে অতুলনীয় ধার। সে তুলনায় একেবারেই কম যান না কিয়ারা আদবানি, ছবির প্রথম ঝলকের মাত্র কয়েক পশলা মুহূর্তেই তা ফুটিয়ে তুলেছেন তিনি । বিকিনিতে কিয়ারার প্রথম পর্দা-উপস্থিতি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। বাস্তবে মাতৃত্বকালীন উচ্ছ্বাসে ভাসলেও, টিজারে চারপাশের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়িয়ে তুলেছেন তিনি।
টিজারের ক্লাইম্যাক্সে ঢুকে পড়ে জুনিয়র এনটিআরের এন্ট্রি, আর সেখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন—তিনিও কি নায়ক না ভয়ঙ্কর খলনায়ক? না কি দুটোই? তাঁর চোখে মুখে যে আগুন, তা বুঝিয়ে দেয় কবীরের সামনে এ লড়াই মোটেও সহজ হবে না। আর টিজারে সবচেয়ে বড় চমক? হৃতিক বনাম এনটিআরের হাই-অকটেন অ্যাকশন সিকোয়েন্স, যা বলিউডে আগে দেখা যায়নি বললেই চলে। যুদ্ধটা এবার সত্যিকারের ‘ওয়ার’।
জুনিয়র এনটিআর-এর উদ্দেশ্যে হৃতিক টুইট করে লিখেছেন— "তাহলে শেষমেশ শুরুই হয়ে গেল, প্রস্তুত থেকো তুমি কারণ আমরা কাছে কিন্তু দয়াময়ের কোনও স্থান নেই। ক্ষমারও। নরকে তোমাকে স্বাগত। ভালবাসা নিও, ইতি কবীর।"
জবাবে জুনিয়র এনটিআর লিখেছেন— "কবীর, আমি যে জায়গা থেকে এসেছি সেখানে ক্ষমা বলে ব্যাপারটারই কোনও অস্তিত্ব নেই। ওয়ার-এর জন্য আমিও পুরোদমে প্রস্তুত। হৃতিক স্যার!"
আর এসব দেখেশুনে ভক্তদের প্রতিক্রিয়া?
একজন লিখেছেন, “হৃতিক হাঁটলে স্টাইল আর এনটিআর ঢুকলে ঝড়! ওয়ার ২ যেন আগুন বনাম বিদ্যুৎ! ”আরেকজন লিখেছেন—এক কথায় বলা যায়—‘ওয়ার ২’-এর টিজারেই স্পষ্ট, এই যুদ্ধ যে বলিউড ইতিহাসে জায়গা করে নেবে, তা এখনই নিশ্চিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি