শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'হেরা ফেরি ৩'-থেকে সরে দাঁড়ানোই কাল হল! পরেশ রাওয়ালকে ২৫ কোটি ক্ষতিপূরণের আইনি নোটিশ পাঠালেন অক্ষয় কুমার

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২০ মে ২০২৫ ১৮ : ৪৫Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: ২০০০ সালে প্রিয়দর্শনের পরিচালনায় মুক্তি পায় ‘হেরা ফেরি’, যেখানে পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেট্টি—এই ত্রয়ীর কেমিস্ট্রি হয়ে ওঠে কিংবদন্তি। ‘বাবুরাও আপটে’-র চরিত্রে পরেশের কমিক টাইমিং আজও অবিস্মরণীয়। ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’-ও হয় সুপারহিট। যদিও সমালোচকরা প্রথম ছবির মতো প্রশংসা করেননি, তবে দর্শকদের ভালোবাসায় ছবিটি ‘কাল্ট ক্লাসিক’ হয়ে ওঠে। দর্শকের পছন্দের কথা মাথায় রেখে আসছে 'হেরা ফেরি ৩'।

 


সম্প্রতি, একটি ঘোষণায় বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল দারুণ চমকে দিয়েছেন তাঁর ভক্তদের । বহুল প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ থেকে তাঁর সরে দাঁড়ানোর ঘোষণা ঝড় তুলে দিয়েছে নেটদুনিয়ায়। প্রথমে গুঞ্জন উঠেছিল, নির্মাতাদের সঙ্গে ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’-এর কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। 

 


সমাজমাধ্যমে পরেশ স্পষ্ট ভাষায় লেখেন— “আমি পরিষ্কার করে জানাতে চাই, হেরা ফেরি ৩ থেকে আমার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কোনও রকম ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’-এর জন্য নয়। পরিচালক প্রিয়দর্শনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা, ভালবাসা ও বিশ্বাস রয়েছে।”

 

এই ঘটনার প্রেক্ষিতে অক্ষয় কুমার তাঁর প্রযোজনা সংস্থা, 'কেপ অফ গুড ফিল্মস'-এর তরফে, পরেশ রাওয়ালের কাছে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশে অভিনেতাকে চরম অ-পেশাদার আচরণের জন্য এবং আইনি চুক্তি স্বাক্ষর করে শুটিং শুরু করার পর ছবিটি ছেড়ে দেওয়ার জন্য দায়ী করা হয়েছে। কারণ, পরেশ রাওয়ালের সরে দাঁড়ানোর আসল কারণ তাঁদের কাছে এখনও পর্যন্ত খোলসা নয়। এবং ছবির ভবিষ্যৎও যথেষ্ট অনিশ্চিত। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি পরেশ রাওয়াল।‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া