শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: সলমনকে জন্মদিনের শুভেচ্ছা না জানানো শাহরুখের সাজানো? সবটাই আগামী ছবির জন্য?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ডিসেম্বর ২০২৩ ১৪ : ৪৮
টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

সবটাই সাজানো!
সলমন খান ৫৮ পা রাখলেন। ভালবাসা, শুভেচ্ছার বন্যায় ভেসেছেন ‘ভাইজান’। ব্যতিক্রম শাহরুখ খান। তাঁর থেকে সামাজিক পাতায় কোনও শুভেচ্ছা নেই। তাঁর ‘ডানকি’ আশানুরূপ ফল করেনি। তাই কি মনখারাপ তাঁর? সেই জন্যই তিনি কি ভুলে গিয়েছেন সলমনের জন্মদিন? কিছু অনুরাগী দায়িত্ব নিয়ে তাঁর ভুল ভাঙানোর চেষ্টাও করেন। পরে সবাইকে জবাব দেন কিং খান। জানান, ভোলার কোনও প্রশ্নই নেই। তিনি লোকদেখানো কোনও কিছু পছন্দ করেন না। তাই ব্যক্তিগত ভাবে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। পরে দুই পক্ষের অনুরাগীদের খুশি করতে সলমনের একটি ছবি ভাগ করে নেন। সেখানে আরও একবার ভালবাসায় ভরিয়ে দেন সহ-অভিনেতাকে। অনুরাগীদের দাবি, সবটাই নাকি সাজানো। পরের ছবির আগাম প্রচার।

কাউকে না জানিয়ে বিয়ে!
এভাবেই নাকি বিয়ে করেছিলেন সইফ আলি খান! তিনি প্রেম করছেন, টের পেয়েছিলেন শর্মিলা ঠাকুর। তাই ছেলেকে সাবধান করেছিলেন, যেন বিয়ে না করেন। কিন্তু সইফ ততক্ষণে কাজটি সেরে ফেলেছেন! শুনে প্রচণ্ড ধাক্কা খেয়েছিলেন তিনি। কান্নায় ভেঙে পড়েছিলেন। সারা বাড়ি নিস্তব্ধ। সোহা স্কুলের এক বন্ধুর থেকে খবরটা শুনে থ! কথা বন্ধ করে দিয়েছিলেন নবাব পতৌদি। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সবাই সবার সঙ্গে কথাবার্তা শুরু করেন।

দর্শকদের ধন্যবাদ
অভিনয় জীবনের ২০ বছর পূরণ করলেন নয়নতারা। সে খবর জানিয়ে দর্শক, অনুরাগীদের ধন্যবাদ জানালেন নায়িকা। তাঁর মতে, এঁরা তাঁর পাশে না থাকলে তিনি এই জায়গায় পৌঁছতে পারতেন না। তাঁর প্রত্যেকটি ছবি হিট দর্শক-অনুরাগীদের জন্যই।

পুলিশের বিরুদ্ধে নালিশ!
রামগোপাল ভার্মা মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ থানায় কলিকাপুড়ির শ্রীনিবাস রাও-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত পুলিশকর্মী। রামগোপালের অভিযোগ, তাঁকে হত্যা করার জন্য ১ কোটি টাকার চুক্তি করেছিলেন। এবং কৌশলে টিভি ৫ চ্যানেলের সঞ্চালক সাম্বার সহযোগিতায় একাধিকবার হত্যাচুক্তির পুনরাবৃত্তি করেছিলেন। এই মর্মে পুলিশকর্মী ছাড়াও তিনি সঞ্চালক সাম্বাশিবা রাও এবং চ্যানেল মালিক বি.আর. নাইডুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

সবটাই মিথ্যে!!
এমনটাই দাবি প্রতারক সুকেশ চন্দ্রশেখরের। তিনি নাকি জ্যাকলিন ফার্নান্ডেজকে কোনও হোয়াটসঅ্যাপ বার্তাই পাঠাননি। এও দাবি, তাঁর হোয়াটসঅ্যাপ বার্তা বলে যেগুলো প্রকাশ্যে এসেছে সেগুলো নাকি আসলে তাঁর নয়। প্রতারকের নাম ভাঁড়িয়ে অন্য কেউ নায়িকার সঙ্গে প্রতারণা করছেন! তিনি এই ঘটনার সিবিআই তদন্তও চেয়েছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া