শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ মে ২০২৫ ২১ : ৪৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ১৭ মে ভারতে মুক্তি পেয়েছে টম ক্রুজের-এর ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’। ঠাসবুনোট গল্পের পাশাপাশি টমের চোখ ধাঁধানো অ্যাকশন আর দুর্ধর্ষ স্টান্ট দেখে মুগ্ধ ভক্তরা। এই ছবি দেখে মুগ্ধই শুধু নয়, রীতিমতো চিন্তার খোরাক পেয়েছেন পরিচালক রাম গোপাল ভার্মা। আর সেখান থেকেই উঠে এসেছে বলিউড বনাম হলিউড তুলনার বিস্ফোরক এক বিবৃতি!
এক্স-এ ( সাবেক টুইটার) মুখ খুললেন রামু। একেবারে ঠাস করে বলে দিলেন—বলিউডের পরিচালকরা তাঁদের দর্শককে ‘বোকা’ ধরে নেন, আর হলিউড ‘বুদ্ধিমান’ মনে করেই বানায় ছবি! আরও চাঁচাছোলা ভাষায় লিখেছেন রাম গোপাল—“ওরা ভাবে দর্শক ইন্টেলিজেন্ট। সেই বুদ্ধির সীমানা আরও ঠেলে নিয়ে যায় সিনেমা বানিয়ে। যেমন—#MissionImpossibleTheFinalReckoning।
আর আমরা ভাবি দর্শক বোকা, হাঁদা। ওদের বোকামির গভীরতাও বাড়িয়ে দিতে চাই—যাতে সবথেকে বোকা দর্শকটাকেও খুশি করা যায়। সেই জন্যই তো বানাই __ টাইপের সিনেমা।”
The difference between them and us is they assume the audience to be intelligent and push their intelligence further up, by making films like #MissionImpossibleTheFinalReckoning
— Ram Gopal Varma (@RGVzoomin) May 18, 2025
On the contrary we assume the audience to be dumb and we push their dumbness further down in the hope…
রাম গোপাল বর্মা যদিও কোনও ছবির নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনরা বসে থাকার পাত্র নন। সেই পোস্টে শুরু হয়ে যায় হাস্যকর রিপ্লাই বন্যা। রামুর উদ্দেশ্যে কেউ লিখেছেন, “ভাই, নিজের ফিল্মোগ্রাফি আগে একবার দ্যাখো!” কেউ আবার রীতিমতো ঠাট্টা করে নাম সাজেস্ট করেছেন—‘আগ’, ‘সরকার ৩’-এর মতো রামু-রই কিছু বিতর্কিত ছবির নাম! তবে ট্রোলিংয়ের মাঝেও অনেকে সহমত পোষণ করেছেন পরিচালকের কথায়। একজন লিখেছেন, “আমাদের সিনেমা তৈরি হয় নায়কের স্টারডমকে ঘিরে, কিন্তু হলিউড আমাদের কল্পনার বাইরের জিনিস তুলে আনে।” অন্য এক জন লিখেছেন, “পারফেক্টলি পুট!”
হলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মিশন: ইম্পসিবল-এর এই অষ্টম ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাকোয়ারি। টম ক্রুজ ছাড়াও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ প্রমুখ। গত ১৪ মে ২০২৫-এ কান চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হয় এ ছবি। সেখানে পাঁচ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়ে আবেগে কেঁদে ফেলেন খোদ টম ক্রুজ। ভারতের মুক্তির পর দর্শকদের প্রশংসায় ভাসছে ছবিটি। আমেরিকায় ছবিটি মুক্তি পাবে ২৩ মে।
চলতি বছরের জানুয়ারিতেই নিজের নতুন ছবি সিন্ডিকেট-এর ঘোষণা করেছিলেন পরিচালক। তাঁর মতে, “গত কয়েক বছরের সিনেমার পাপ ধুয়ে ফেলব এই সিনেমা দিয়ে।” সিন্ডিকেট হবে এমন এক ভয়ঙ্কর ক্রাইম অর্গানাইজেশন-এর উত্থান কাহিনি, যারা ভারতের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দেবে। রামু জানিয়েছেন, এ ছবি ভৌতিক নয়, বরং বাস্তব আর মানবজাতির অন্ধকার দিক তুলে ধরা ভয়ঙ্কর এক থ্রিলার। এ ছবি কবে আসছে, কে অভিনয় করছেন, তা নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি পরিচালক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি