শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Salman Khan to play Galwan Hero in Apoorva Lakhia s upcoming war drama

বিনোদন | ভারত-চীনের যুদ্ধের রণাঙ্গনে এবার সলমন! কোন ভারতীয় শহীদের বায়োপিকে বাজিমাৎ করতে এবার আসছেন ‘টাইগার’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ মে ২০২৫ ১৯ : ৪৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে দেশপ্রেম এবার পাচ্ছে নতুন গল্প। খবর, ২০২০ সালে গলওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে শহীদ কর্ণেল বিকুমল্লা সন্তোষ বাবুর জীবনকাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ছবি। সেই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন সলমন খান, আর পরিচালনায় রয়েছেন অ্যাকশন থ্রিলার ছবিখ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া! এই 'ওয়ার' ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের জুলাই মাসে, আর মুক্তির লক্ষ্যমাত্রা ২০২৬ সালের প্রথমার্ধ। সূত্র বলছে, এটি হতে চলেছে সলমনের কেরিয়ারের অন্যতম গুরুত্বপর্ণ এবং ভিন্নধর্মী ছবি।

 

এ ছবি বলবে ভারতের এক বীর সেনানায়কের বাস্তব গল্প। কর্নেল সন্তোষ বাবু ছিলেন ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার। গালওয়ানে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি, এবং হয়ে ওঠেন ভারতীয় সেনার এক কিংবদন্তি। ১৯৬৭ সালের পর পিএলএ-র সঙ্গে লড়াইয়ে শহীদ হওয়া প্রথম ভারতীয় অফিসার তিনি। এই ছবি তৈরি হচ্ছে ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ বইয়ের প্রথম অধ্যায়ের ওপর ভিত্তি করে। অধ্যায়ের নাম—“আই হ্যাড নেভার সিন সাচ আ ফায়ার্স ফাইটিং– দ্য গলোওয়ান ক্ল্যাশ অফ ২০২০”—যা গলওয়ান সংঘর্ষের প্রত্যক্ষ বিবরণে পূর্ণ। পরিচালক লাখিয়া ইতিমধ্যে এই অধ্যায়ের স্বত্ব অধিগ্রহণ করেছেন।

 


সুরেশ নায়ার, চিন্তন গান্ধী ও চিন্তন শাহ মিলেই লিখেছেন এই ছবির চিত্রনাট্য। সংলাপের দায়িত্বে রয়েছেন চিন্তন শাহ। ছবি ইউনিটের সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে সলমন খান মে মাসের শেষ থেকেই শুরু করছেন জোরদার প্রস্তুতি। ইতিমধ্যেই তিনি পনভেল ফার্মহাউসে শরীরচর্চায় মন দিয়েছেন, কারণ চরিত্রের জন্য তাঁকে একেবারে ফিট ও লিন লুক পেতে হবে।

 

শুটিং লোকেশনে রয়েছে লাদাখ এবং  মুম্বই—৭০ দিনের অ্যাকশন প্যাকড শিডিউল। সূত্র জানিয়েছে, নির্মাতাদের মতে, এই ছবি শুধুই যুদ্ধ নয়—এটি বাস্তবিক গৌরব, ত্যাগ আর দেশপ্রেমের নির্যাস। ছবির শুটিং হবে দুই পর্যায়ে— ২০ দিন লাদাখের উচ্চতর দুর্গম অঞ্চলে, তারপর ৫০ দিন মুম্বইতে। এই ৭০ দিনেই ক্যামেরাবন্দি হবে এক শহীদের যুদ্ধজীবনের সমস্ত প্রান্ত, আবেগ আর রণকৌশল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া