শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ মে ২০২৫ ১৯ : ১৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: গত বছরেই টলিপাড়ার জনপ্রিয় দম্পতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের খবর শোনা যায়। অভিনেতা নিজের বাড়ি ছেড়ে অন্যত্র উঠেছেন। দুই মেয়ে সারা সেনগুপ্ত ও জারা সেনগুপ্তকে নিয়ে জীবন আবর্তিত নীলাঞ্জনার। সহজ,কথায় বিচ্ছেদের পথে তাঁরা।
এবার তাঁদের দুই সন্তানের জীবন থেকে বাবা যিশু সেনগুপ্তের অস্তিত্ব প্রায় মুছেই দিলেন নীলাঞ্জনা। দুই মেয়ে সারা ও জারার সিঙ্গল মাদার তিনি- এমনটাই বুঝিয়ে দিলেন নীলাঞ্জনা। স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বহুদিন, তবে এবার যেন তাঁদের জীবন অস্তিত্ব মুছে যেতে বসল যিশুর।
শুধু স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে নয়, দুই মেয়ের সঙ্গেও দূরত্ব বেড়েছে যিশু সেনগুপ্ত। সামাজিক মাধ্যমেও একে অন্যকে আনফলো করেছেন তারা। তবে এবার যেন বাবার অস্তিত্বই মুছে যেতে চলল দুই মেয়ের জীবন থেকে। সামাজিক মাধ্যমে দুটি পোষ্টে তেমনটাই বুঝিয়ে দিলেন মা নীলাঞ্জনা। গত বছর থেকে জীবনটা বদলে গিয়েছে নীলাঞ্জনার। দুই মেয়েকে একা মানুষ করার পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে নতুন করে কাজ শুরু করেছেন নীলাঞ্জনা। ইতিমধ্যেই শুরু করছেন নিজের প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক। অন্যদিকে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে হাত মিলিয়ে নিজের প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন যিশু সেনগুপ্তও।
এবার সরাসরি কিছু না বললেও নীলাঞ্জনা বুঝিয়ে দিলেন তিনি সিঙ্গল মাদার। নীলাঞ্জনা একটি পোষ্টে লিখেছেন, “শুধু ডিএনএ তোমায় বাবা মা বানায় না, তোমার উপস্থিতি, প্রচেষ্টা এবং কর্মটাই আসল।” এই কথা যে আসলে যিশু সেনগুপ্তর উদ্দেশ্যে, তা আর বলার অপেক্ষা রাখে না। মেয়েদের সঙ্গে রক্তের সম্পর্ক থাকলেও সেটা আর কোনও দাম নেই। এছাড়াও আরেকটি পোস্টে লেখেন, ' তুমি কি শুনতে পাচ্ছ? সুপারহিরোরা সত্যিই আছেন, তারা আসলে হলেন সিঙ্গেল মায়েরা'। এই পোষ্টের মাধ্যমেও তাদের জীবনে যিশুর অস্তিত্ব ঠিক কতটা তা পুরোপুরি বুঝিয়ে দিলেন নীলাঞ্জনা। অর্থাৎ তিনি এখন সম্পূর্ণ সিঙ্গেল মাদার, যেখানে বাবার কোনও অস্তিত্ব নেই এমনকী প্রয়োজনও নেই।
উল্লেখ্য, বাবার সঙ্গে যোগাযোগ রাখেন না দুই মেয়ে সারা ও জারা। অন্যদিকে যিশু সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে একটি কনসার্টে দারুন মুডে গান শুনছেন তিনি। নিজের জীবনটা হয়ত এভাবেই গুছিয়ে নিচ্ছেন যিশুও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি