শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'একেনবাবু'র বেনারস যাত্রার প্রচারে নেই সিধু! টাইটেল সং-এ কণ্ঠ দিয়েও আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক গায়ক, পাল্টা কী বললেন পরিচালক?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ মে ২০২৫ ১৭ : ৪৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সিনেমা হলে রমরমিয়ে চলছে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আরও একবার সত্যের সন্ধানে বাপি-প্রমথকে নিয়ে একেনবাবু পাড়ি দিয়েছেন। এবারের গন্তব্য বেনারস। শান্ত বেনারসের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে রহস্যের জাল। একেনবাবুকে আবারও চেনা ছকে রহস্য উন্মোচন করতে দেখে দারুণ খুশি অনুরাগীরা। 

 


এই নিয়ে তৃতীয়বার বড়পর্দায় একেনবাবু। অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ ছাড়াও এবাবের সংযোজন টলিউডের বহু তারকা। শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসুও রয়েছেন। 

 

 

তৃতীয়বারেও ছবির টাইটেল সং-এ সিদ্ধার্থ রায় ওরফে সিধুর কণ্ঠ‌। কিন্তু ছবির টিজার, ট্রেলার থেকে শুরু করে প্রিমিয়ারে দেখা নেই গায়কের! কেন? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে গায়কের সঙ্গে যোগাযোগ করা হলে খানিক তাচ্ছিল্যের হাসি হেসে তাঁর জবাব, "না ডাকলে কী করব? এমনি চলে যাওয়া যায় নাকি?" 

 

কিন্তু কেন আমন্ত্রণ পাননি তিনি? কোনও বিবাদ? সিধুর কথায়, "কোনও মনোমালিন্য হয়নি। জয়দীপের সঙ্গে আলাপ আছে। ওঁকে ভাল মানুষ বলেই জানতাম। এক্ষেত্রে আমায় কেন ডাকা হয়নি গোটা ছবির প্রোমোশন জুড়ে, তার সঠিক কারণ নিজেই জানি না। একজন শিল্পীর প্রতি সৌজন্যবোধ দেখানো উচিৎ বলে মনে হয়। এই ঘটনায় মনে মনে বড্ড অভিমান জমে আছে।"

 


পরিচালক কি সত্যিই বুঝতে পারেননি গায়কের অনুপস্থিতি? জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সত্যিই বুঝতে পারিনি কেন সিধুকে ডাকা হয়নি। ওঁর সঙ্গে দেখা হলে অনেক কথা হয় ঠিকই। তবে তেমন যোগাযোগ নেই, তাই নিজে থেকে ওঁকে আমন্ত্রণ জানানোর সুযোগ হয়নি। প্রচার টিমের সঙ্গে কথা বলব এই বিষয়ে। এই ঘটনায় আমি খুবই দুঃখিত।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া