শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Famous Bangladeshi actress Nusraat Faria Arrested at Dhaka Airport in Attempted Murder Case

বিনোদন | খুনের অভিযোগ! থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা বিমানবন্দরেই গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ মে ২০২৫ ০৪ : ২৬Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: রবিবার দুপুরে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের অভিবাসন চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় একটি  খুনের চেষ্টার অভিযোগ মামলা করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে আজ আটক করা হয়েছে। উল্লেখ্য, এএনআই সূত্রে খবর,নুসরত থাইল্যান্ড যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। 

 

ঘটনাস্থল থেকে তাঁকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হলেও পরে অভিনেত্রীকে স্থানয় যাওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অফিসে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। এএনআই সূত্র অনুযায়ী, মামলাটি গত জুলাই মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত। সেই ঘটনার সময় নুসরত ফারিয়ার বিরুদ্ধে খুনের চেষ্টা ও  উস্কানির অভিযোগ আনা হয়।

 

দ্য ঢাকা ট্রিবিউন-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকায় একজন ছাত্রকে হত্যার চেষ্টার অভিযোগে, নুসরত-সহ ১৭ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। ভাটারা থানার ইন্সপেক্টর সুজন হক জানিয়েছেন, “ইমিগ্রেশনের তথ্য পেয়ে, আমাদের প্রতিনিধি দল এদিন বিমানবন্দরে যায়। তারপর এদিন দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, আদালতে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।”

 

প্রসঙ্গত, ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে বিশেষ আলোচনায় এসেছিলেন ফারিয়া। এরপর থেকেই তাঁর পরিচিতি ছড়িয়ে পড়ে দুই বাংলাতেই।  টলিপাড়ায় একাধিক প্রথম সারির নায়কের বিপরীতেও কাজ করেছেন নুসরত। ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’, ‘আবার বিবাহ অভিযান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন এই বাংলাদেশী অভিনেত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া