শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ মে ২০২৫ ২০ : ১০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের স্পাই ইউনিভার্সে এবার দক্ষিণের সুপারস্টার! ‘আরআরআর’-এর পর এবার হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন জুনিয়র এনটিআর। খবর, স্রেফ 'ওয়ার ২'তেই আটকে থাকবে না জুনিয়র এনটিআর-এর চরিত্রটি। আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সে তাঁকে ঘিরেই নাকি তৈরি হচ্ছে সম্পূর্ণ একটি নতুন ফ্র্যাঞ্চাইজি।
হৃতিক রোশন ও কিয়ারা আদবানির সঙ্গে ‘ওয়ার ২’-এ এই দক্ষিণী তারকাকে প্রথমবার দেখা যাবে বলিউডে। তবে এখানেই গল্প শেষ নয়। সূত্র বলছে, এনটিআরের চরিত্রটিকে ঘিরে স্ট্যান্ড অ্যালোন ফিল্ম, স্পিন-অফ, ও বিশেষ উপস্থিতি মিলিয়ে একাধিক ছবি তৈরি করবেন আদিত্য।সহজ কথায়, পাঠান, টাইগার, কবীর, জোয়া, রুবাইয়ের পাশে এবার স্পাই ইউনিভার্স পেতে চলেছে আরও এক ‘ফুল পাওয়ার’ হিরো।
আরও খবর, আদিত্য চোপড়া চাইছেন এনটিআরের চরিত্রটি এমনভাবে গড়ে তুলতে যাতে সেটি দীর্ঘমেয়াদে স্পাই ইউনিভার্সে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক যেমন ‘টাইগার ৩’ আর ‘পাঠান ২’ তৈরি হয়েছে সলমন আর শাহরুখের চরিত্রকে ঘিরে।
এই আবহেই আসছে ‘ওয়ার ২’-এর অফিসিয়াল টিজার—২০ মে, এনটিআরের জন্মদিনে। স্বভাবতই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে নেটপাড়ায়। সমাজমাধ্যমে হৃতিক রোশন নিজেই লিখেছেন এক ইঙ্গিতপূর্ণ বার্তা—“এই যে জুনিয়র এনটিআর, ভাবছ ২০ মে-তে কী পাবে? বিশ্বাস করো, যা পাবে তা সুদূর কল্পনাতেও নেই তোমার! কি প্রস্তুত তো তুমি?” জবাবে জুনিয়র এনটিআরও ছুঁড়ে দেন বলিউডি চ্যালেঞ্জ— “ আগাম ধন্যবাদ, হৃতিক স্যার! এবার আপনাকেও খুঁজেপেতে একটা বিশেষ রিটার্ন গিফ্ট দেব, কবীর!”
'ওয়ার ২' পরিচালনা করছেন 'ব্রহ্মাস্ত্র' খ্যাত অয়ন মুখোপাধ্যায়। এটি ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল এবং যশ রাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের ছয় নম্বর ছবি। বড়পর্দায় ওয়ার ২ মুক্তি পাবে ১৪ আগস্ট, ২০২৫।
অন্যদিকে, যশ রাজ ফিল্মস-এ মহিলা এজেন্টদের নিয়ে তৈরি হচ্ছে আরও একটি ছবি ‘আলফা’—যার মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট ও শারভারী। এটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর, ২০২৫।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি