শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ মে ২০২৫ ১৮ : ২৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউড ঘরানার হিন্দি ছবি তাঁর ভারী পছন্দের। এই ধরনের ছবি বহুদিন ধরেই দেখেন টম, মানে টম ক্রুজ! এবার ভারতীয় ফ্যানদের উদ্দেশ্যে সেই ভালবাসার প্রকাশ করলেন এই হলিউড তারকা নিজেই। সামান্য টেনে স্পষ্ট হিন্দি উচ্চারণে বলে উঠলেন — “ম্যায় আপ সব সে বহুত প্যায়ার করতা হুঁ।”
ভারতে সদ্য মুক্তি পেয়েছে টমের ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং’। ভারতে হলিউড ছবির বক্স অফিসের বহু রেকর্ড প্রথম দিনেই ভেঙে দিয়েছে এই ছবি। সম্প্রতি এ ছবির প্রচার চলাকালীন, প্যারামাউন্ট পিকচার্স ইন্ডিয়ার প্রকাশিত এক ভিডিওতে নিজের ভারতীয় অনুরাগীদের উদ্দেশ্যে এক হৃদয়স্পর্শী বার্তা দেন ৬২ বছর বয়সি এই হলিউড সুপারস্টার। ভিডিওতে তাঁর সঙ্গে ছিলেন বলি অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার অবনীত কৌর।
অবনীতের অনুরোধে হিন্দিতেই ক্রুজ বলে ওঠেন, “ম্যায় আপ সব সে বহুত প্যায়ার করতা হুঁ।” যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আমি আপনাদেরকে ভীষণ ভালবাসি। ২০১১ সালে মিশন ইম্পসিবল সিরিজের চার নম্বর ছবি অর্থাৎ ‘ঘোস্ট প্রটোকল’-এর প্রচারে ভারতে এসেছিলেন টম। বহু বছর কেটে গেলেও সেই ভারত-সফর আজও তাঁর মনে গেঁথে আছে বলেও জানান ইথান হান্ট। “তাজমহল দেখা, মুম্বই শহরে সময় কাটানো— প্রতিটি মুহূর্ত আমার মনে গাঁথা। ভারত অসাধারণ একটা দেশ। মানুষজন, সংস্কৃতি—সবকিছুই মন জয় করে নেওয়ার মতো।”
এরপরেই বলিউড সিনেমার প্রতি নিজের ভালবাসা নিয়ে একেবারে খোলাখুলি স্বীকারোক্তি দেন ক্রুজ। বলেন, “আমি ভালবাসি যখন দেখি বলিউডি ছবিতে হঠাৎ করেই কোনও দৃশ্যে কেউ গান শুরু করে। এবং অদ্ভুতভাবে তাতে ছবির কোনও তাল কাটে না। সেই নাচ, গান, আর অভিনয়ের মিশেলে যে যাদু তৈরি হয়, সেটা দুর্দান্ত। আমি সত্যিই চাই, একদিন ভারতে এসে একটা বলিউড স্টাইলের ছবি বানাতে।”
সাক্ষাৎকারের শেষে অবনীত তাঁকে অনুরোধ করেন, নিজের ছবির বিখ্যাত সংলাপটি হিন্দিতে বলার জন্য। মুচকি হেসে সেই অনুরোধ রাখেন হলিউডের ‘বিগেস্ট সুপারস্টার’। টম ক্রুজ বলে ওঠেন: “মুঝ পর ভরসা করো, এক আখরি বার।”
এরপরেও সমাজমাধ্যমে সুনামি না উঠে পারে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি