শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৮ মে ২০২৫ ১৫ : ৫৩Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: গোলযোগ যেন পিছুই ছাড়ছে না মিঠুন চক্রবর্তীর পরিবারের। এবার বড়সড় বিপাকে পড়লেন 'মহাগুরু'। বর্ষীয়াণ অভিনেতার বিরুদ্ধে অবৈধ নির্মাণের গুরুতর অভিযোগ উঠলো। মিঠুনের বিরুদ্ধে এবার শোকজ নোটিশ জারি করল বৃহন্মুম্বই পুরনিগম। মুম্বইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই একতলা ভবন নির্মাণ করার অভিযোগে এই নোটিশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুরনিগমের তরফে ১০ মে জারি করা নোটিসে বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, সম্পত্তি সংস্কারের বৈধ ব্যাখ্যা দিতে হবে মিঠুনকে। উত্তর সন্তোষজনক না হলে উক্ত নির্মাণ ভেঙে দিতে পারে প্রশাসন। আইনি পদক্ষেপ করা হবে অভিনেতার বিরুদ্ধেও।
অভিনেতা মিঠুন চক্রবর্তী ১৭ মে এই অভিযোগ অস্বীকার করে জানান, উক্ত জমিতে কোনো অবৈধ নির্মাণ নেই। তাঁর দাবি, ওই অঞ্চলে একাধিক ব্যক্তিকে এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে এবং তাঁর পক্ষ থেকে পুরনিগমের কাছে একটি বিস্তারিত উত্তর প্রস্তুত করা হচ্ছে।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই ওই এলাকায় প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয়। এর মধ্যে কিছু বাংলো নকল নকশার ভিত্তিতে তৈরি হয়েছিল বলেও অভিযোগ। ৯ মে আশেপাশের এলাকায় ৯টি নির্মাণ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। সবকটি অবৈধ নির্মাণ ৩১ মে’র মধ্যে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে পুরোসভা।
অভিনেতার বাড়ির ক্ষেত্রে পুরসভার অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই জমির উপর ভবন নির্মাণ করা হয়েছে। এমনকী ১৮৮৮ সালের বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন আইন অনুযায়ী ৩৩৭, ৩৪২, ৩৪৭ ধারায় মামলাও হতে পারে মিঠুনের বিরুদ্ধে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি