শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জন্মদিনে কৌশানীর পাশে নেই বনি! বাবা ও হবু শাশুড়িকে নিয়েই কেক কাটলেন অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৭ মে ২০২৫ ০১ : ০৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। একদিকে কে বাবা অন্যদিকে হবু শাশুড়ি পিয়া সেনগুপ্তকে নিয়ে কেক কাটতে দেখা গেল অভিনেত্রীকে। তবে আশেপাশে দেখা নেই বনি সেনগুপ্তর। ব্যাপার কী? প্রেমিকার বিশেষ দিনে কোথায় গেলেন বনি?

 

 

 

 

গত বছর থেকেই জীবন খানিকটা বদলেছে কৌশানী মুখোপাধ্যায়ের। টলিউড যেন পেয়েছে এক নতুন কৌশানীকে। একের পর এক ছবিতে নিজের অভিনয়ের প্রশংসা পেয়েছেন তিনি।‌ তাই বলাই যায় এই বছরটা কৌশানীর জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বছর। 

 

 

 

জন্মদিনে অভিনেত্রীর পাশে ছিলেন পরিবারের এবং কাছের বন্ধুরা। কেক কাটতে দেখা গেল বার্থডে গার্ল কৌশানীকে। একদিকে বাবা ও অন্যদিকে হবু শাশুড়ি পিয়া সেনগুপ্ত, অনেকেরই প্রশ্ন, এদিন বনি তাহলে কোথায় ছিলেন? জন্মদিনে অনুষ্ঠানে কি উপস্থিত ছিলেন না বনি?

 

 

 

 

আসলে এদিন হবু স্ত্রী এবং মায়ের ভিডিও করতে ব্যস্ত ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। কেক কাটার সময় ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে ভিডিও করছিলেন, তাই সেই সময় দেখা যায়নি অভিনেতাকে। তবে জন্মদিনে কৌশানীর সঙ্গে ছবি ভাগ করে নিয়ে মনের কথা লিখেছেন অভিনেতা। বনি লেখেন, 'তোমার হাসির মতোই জন্মদিনেও জ্যোতি ছড়াক। তোমার সঙ্গে এক একটা দিন কাটানোই আমার কাছে উপহার। বয়স বাড়লেও তুমি আমার কাছে সময়ের উর্ধ্বে। শুভ জন্মদিন আমার অপু'।

 

 

 

 

রাজ চক্রবর্তী পরিচালিত 'পারব না আমি ছাড়তে তোকে' ছবির মাধ্যমে আলাপ এবং ভালবাসা শুরু হয় বনি-কৌশানীর। এই ছবিতে কৌশানীর চরিত্রের নাম ছিল 'অপু'। তাই এই নামটাই বনির কাছে খুব কাছের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া