শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Paresh Rawal walks out of Hera Pheri 3 confirms he Is not part of the film

বিনোদন | ‘হেরা ফেরি ৩’ ছাড়লেন পরেশ রাওয়াল! শুভ মহরৎ হয়েও চিরতরে বন্ধ হল রাম-শ্যাম-বাবুরাওদের গল্প?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ মে ২০২৫ ০০ : ১৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০২২ সালে প্রথম জানা গিয়েছিল, ফিরছে ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় কিস্তি। খবর ছড়াতেই গোটা দেশে উচ্ছ্বাস, নস্টালজিয়ায় ভেসে গিয়েছিল হিন্দি ছবিপ্রেমী দর্শকেরা। সম্প্রতি ‘হেরা ফেরি ৩’-এর মহুরত শটও হয়ে গিয়েছিল। তবে তার মধ্যেই এল এমন এক খবর, যা ভেঙে দিল লক্ষ লক্ষ অনুরাগীর মন — ছবিটি থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল!

 

সূত্রের খবর, ছবির নির্মাতাদের সঙ্গে কিছু সৃষ্টিগত মতবিরোধ তৈরি হয় পরেশ রাওয়ালের। তাই তিনি নিজেই ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরেশ রাওয়ালের ‘বাবুরাও’ চরিত্রটি ‘হেরা ফেরি’ সিরিজের প্রাণ। তাঁর মুখভঙ্গি, সংলাপ আজও ভাইরাল হয় নিয়মিত। আর সেই বাবুরাওকে ছাড়া ‘হেরা ফেরি’? ভক্তদের কাছে যেন অসম্পূর্ণ একটা ছবি!

 

এই খবরে সিলমোহর দিয়ে পরেশ রাওয়ালও নিজে বলেন, “হ্যাঁ, এটা সত্যি আমি আর করছি না ‘হেরা ফেরি ৩’-এ।” তবে ইন্ডাস্ট্রির অনেকেই এখনও শেষ আশায় বুক বেঁধে আছেন। কারণ এর আগে ২০২২-এ যখন জানা গিয়েছিল অক্ষয় কুমার ‘হেরা ফেরি ৩’ করবেন না, তখনও সবাই হতাশ হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে তিনিও ফিরেছেন সিরিজে। সেদিকে তাকিয়েই অনেকে মনে করছেন, হয়তো পরেশ রাওয়ালও শেষমেশ ফিরবেন বাবুরাও হয়ে!

 

২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি’ প্রথমে খুব একটা সাফল্য না পেলেও, টিভি ও পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে পেয়েছিল কাল্ট স্ট্যাটাস। ২০০৬-এর ‘ফির হেরা ফেরি’ তো সুপারহিটই হয়ে যায়। সেই জনপ্রিয়তাই আরও বাড়িয়ে দেয় তৃতীয় কিস্তির চাহিদা।

কিন্তু বাবুরাও ছাড়া কি সত্যিই হের ফেরি র ম্যাজিক সম্ভব?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া