শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ মে ২০২৫ ২৩ : ৩৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০০৪ সালে মুক্তি পেয়েছিল সইফ আলি খান ও রানি মুখোপাধ্যায় অভিনীত রোম্যান্টিক কমেডি ‘হম তুম’। সেসময় ছবিটি হয়ে উঠেছিল বলিউডের একেবারে আসল রম-কম ক্লাসিক। আর আজ, ২০ বছর পর, ১৬ মে-তে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা।কিন্তু অনেকেই জানেন না—এই ছবির মূল চরিত্র করণ কাপুর-এর ভূমিকায় সইফ ছিলেন না পরিচালক কুণাল কোহলির প্রথম পছন্দ।
সম্প্রতি, কুণাল জানান প্রথমে এই ছবির প্রস্তাব গিয়েছিল হৃতিক রোশনের কাছে। কিন্তু হৃতিক তখন বলেছিলেন, "আমার সামনে কিছু ছবি রয়েছে যেগুলো আমি জানি যে চলবে না। আমি এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি কি কয়েক বছর অপেক্ষা করতে পারবে?" এরপর চিত্রনাট্য গিয়েছিল আমির খানের কাছে। কিন্তু আমির তখন রীনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কুণাল বলেন, “আমির তখন এমন মানসিক অবস্থায় ছিলেন যে চিত্রনাট্যও মন দিয়ে শুনতে পারছিলেন না। ” এরপর ছবির প্রস্তাব যায় বিবেক ওবেরয়ের কাছেও, কিন্তু সেখানেও কাজের কাজ কিছু হয়নি।
শেষমেশ যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া প্রস্তাব দেন সইফ আলি খানের নাম। কুণাল বলেন, “আমি ওকে মনে মনে সব দৃশ্যে কল্পনা করলাম, আর বুঝলাম ও পারফেক্ট! তখনও সইফের কোনও সোলো হিট ছিল না। কিন্তু আদি জোর দিয়ে বলেছিল, ‘আমি নিশ্চিত, সইফ-ই ঠিক।’” পরে ছবির প্রিমিয়ারে হৃতিক নিজেও স্বীকার করেন—এই চরিত্রে সইফ ছিলেন একেবারে সঠিক পছন্দ।
‘হম তুম’-এ দেখা যায় করণ কাপুর নামে এক কার্টুনিস্ট আর রিয়া প্রকাশের (রানি মুখোপাধ্যায়) একে অপরের সঙ্গে বিমানে আলাপ হয়।প্রথমদিকে মিল না হলেও, ভাগ্য বারবার তাঁদের একসঙ্গে টেনে আনে—আর ধীরে ধীরে গড়ে ওঠে এক মিষ্টি প্রেমের গল্প।
পুরনো দিনের সোনালি ছোঁয়া ফিরিয়ে আনতেই দেশের প্রথম শরীর এক মাল্টিপ্লেক্স সংস্থা চলতি মাসেই আয়োজন করেছে 'টাইমলেস সিনেমা' শীর্ষক এক অনুষ্ঠানের — যেখানে একের পর এক বলিউড ক্লাসিক ফিরবে রুপোলি পর্দায়। সেই তালিকায় জায়গা পেয়েছে সইফ আলি খান ও রানি মুখোপাধ্যায়ের এই রোমান্টিক হিট ‘হম তুম’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি