শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rani Mukerji joins Shah Rukh Khan s King as Suhana s mother in emotional cameo

বিনোদন | রানি মুখোপাধ্যায় ফিরছেন শাহরুখের পাশে! ‘কিং’-এ কোন ভূমিকায় দেখা যাবে ‘মর্দানি’র নায়িকাকে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ মে ২০২৫ ২৩ : ১২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘পাঠান’-এর পর আবারও একসঙ্গে শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দ—নতুন অ্যাকশন-থ্রিলার ‘কিং’-এ। এই ছবিতে শাহরুখের সঙ্গে মুখ্যভূমিকায় থাকছেন দীপিকা পাড়ুকোন। একই সঙ্গে থাকছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি  ও অভয় বর্মা। আর এবার খোঁজ পাওয়া গেল, এই চোখধাঁধানো ছবির আরও এক  নয়া চমক!

 

 

'কিং'-এ  বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় যোগ দিচ্ছেন রানি মুখোপাধ্যায়! সূত্রের খবর, সুহানার মায়ের চরিত্রে দেখা যাবে রানিকে। সূত্র জানিয়েছে, শাহরুখ ও রানি একসঙ্গে কাজ করেছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’ বা ‘কভি আলবিদা না কহেনা’র মতো ছবিতে। বহু বছর পর তাঁদের রিইউনিয়ন ঘটছে ‘কিং’-এ। রানির চরিত্রটি ছবির আবেগ ও গল্পে গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর কাজ নাকি যত্ন সহকারে করবে।

 

 

 

রানির শুটিংয়ের কাজ মাত্র পাঁচ দিনেই শেষ হবে বলে জানা গিয়েছে। ওই সূত্র আরও জানিয়েছে, শাহরুখ ও সিদ্ধার্থ আনন্দের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ছিল না রানির কাছে। চরিত্রটি শুনেই নাকি তিনি হ্যাঁ বলে দেন। সূত্রের দাবি, রানির চরিত্রটিই ছবির আবেগের মূল স্তম্ভ। সেই চরিত্রটিই শাহরুখের নির্দয় খুনে চরিত্রকে এক আবেগময় স্তরে নিয়ে যাবে।

 

২০ মে থেকে মুম্বইয়ে শুটিং শুরু হবে কিং-এর। এরপর ইউরোপে আন্তর্জাতিক দফার শুটিং। মুক্তির লক্ষ্য অক্টোবর–ডিসেম্বর ২০২৬। ছবিতে শাহরুখ এক নিষ্ঠুর খুনের ভূমিকায়, যিনি অভিষেক বচ্চনের বিরুদ্ধে লড়বেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া