শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ১৬ মে ২০২৫ ২০ : ২৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে শুরু হয়ে গেছে ‘ওয়ার ২’ যুদ্ধের দামামা—আর সেই আগুনে ঘি ঢাললেন খোদ হৃতিক রোশন! সোশ্যাল মিডিয়ায় এক রহস্যজনক পোস্ট করে ইঙ্গিত দিলেন, ২০ মে আসছে বড়সড় চমক। কাকতালীয়ভাবে ওই দিনই জুনিয়র এনটিআরের জন্মদিন। আর তাতেই শুরু হয়েছে জোর চর্চা—তবে কি এদিন সামনে আসছে ‘ওয়ার ২’-এ এনটিআরের লুক বা চরিত্র পরিচয়?
‘কবীর’ রূপে ফের পর্দায় ফিরছেন হৃতিক। এবার তাঁর সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী সুপারস্টার এনটিআর, যাঁর জন্য এ ছবি হতে চলেছে বলিউডে ডেবিউ। একসঙ্গে দুই ইন্ডাস্ট্রির দুই তারকা—উন্মাদনার মাত্রা স্বাভাবিক ভাবেই তুঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় হৃতিক লেখেন— “ এই, চলতি মাসের ২০ তারিখ কী আসছে জানো? বিশ্বাস করো, যা আসছে তা তোমার কল্পনারও বাইরে! প্রস্তুত তো?” এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু জল্পনা—তবে কি টিজার না কি ফার্স্ট লুক, না কি এনটিআরের চরিত্র খোলসা হতে চলেছে?
অয়ন মুখোপাধ্যায় পরিচালনায় তৈরি হচ্ছে এই হাই-অকটেন স্পাই থ্রিলার, যা ২০১৯ সালের সুপারহিট ‘ওয়ার’-এর সিক্যুয়েল এবং ‘এক থা টাইগার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’-এর মতো সফল ছবির পর যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স-এর অন্যতম বড় অধ্যায়। এ ছবির মুক্তি আগামী ১৪ আগস্ট, হিন্দি, তেলুগু ও তামিল—তিনটি ভাষাতেই। এনটিআরের আগমন স্পাই ইউনিভার্সকে নিয়ে যেতে চলেছে এক অন্য উচ্চতায়। ‘আরআরআর’-এর পর আন্তর্জাতিক মহলেও তাঁর জনপ্রিয়তা ব্যাপক, ফলে ‘ওয়ার ২’ ঘিরে প্রতীক্ষার পারদ এখন তুঙ্গে।
আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু হৃতিকের বার্তাই যথেষ্ট আগুন ছড়াতে। এখন প্রশ্ন একটাই—২০ মে কী চমক অপেক্ষা করে আছে? এনটিআরের ‘ওয়ার’-এ প্রবেশ ঠিক কেমন হবে?
প্রতীক্ষা শুধু কয়েক দিনের—তারপরই যুদ্ধের পর্দা উঠবে!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি