শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৬ মে ২০২৫ ১৭ : ৩৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বেকসুর খালাস বিজয় রাজ
সহকর্মীকে যৌন হেনস্থার মামলায় ছাড় পেলেন বলিউড অভিনেতা বিজয় রাজ। ২০২০ সালের যৌন হেনস্থার মামলায় প্রমাণের অভাবে অভিনেতাকে বেকসুর খালাস ঘোষণা করল আদালত। ২০২০ সালে ‘শেরনি’ ছবির শুটিংয়ের সময় যৌন হেনস্থার মামলা দায়ের করেন টিমের এক সদস্যা। তাঁর অভিযোগ ছিল, হোটেলে যৌন হেনস্থা করেছিলেন অভিনেতা বিজয়। সেই অভিযোগের ভিত্তিতে বলিউড অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই তাঁকে জামিনে মুক্তিও দেওয়া হয়। এবার প্রমাণের অভাবে বেকসুর খালাস পেলেন অভিনেতা।
দ্বিতীয় বিয়ের পথে কঙ্কনা?
বেশ কিছু দিন ধরেই চলছিল জল্পনা। অমল পরাশরের সঙ্গে কি সত্যিই প্রেম করছেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা? সম্প্রতি, ওয়েব সিরিজ় ‘গ্রাম চিকিৎসালয়’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা গিয়েছিল অমল ও কঙ্কনাকে। একসঙ্গে ক্যামেরায় পোজও দেন তাঁরা। দীর্ঘদিন ধরে চলা সম্পর্কের গুঞ্জনেও কখনও মুখ খোলেননি অমল এবং কঙ্কনা। তবে প্রথমবার দু’জনকে জনসমক্ষে একসঙ্গে দেখা যাওয়ায় অনেকেরই ধারণা এ বার হয়তো শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে তাঁরা সবটা ঘোষণা করতে পারেন।
কবে বড়পর্দায় আসছে 'ভুল চুক মাফ'?
এর আগে শোনা গিয়েছিল, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত 'ভুল চুক মাফ'। তবে এখন জানা যাচ্ছে, ওটিটি রিলিজের পরিকল্পনা বাতিল করে এই ছবি আবার মুক্তি পাচ্ছে বড়পর্দায়। এর নেপথ্যে রয়েছে পিভিয়ার ও ম্যাডক ফিল্মসের আইনি জটিলতা। যদিও বর্তমানে সব মিটে যাওয়ায় এই ছবি ২৩ মে এই ছবি বড়পর্দায় মুক্তি পাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি