শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | টোটা রায়চৌধুরীকে সঙ্গে নিয়ে নিরাপত্তাহীন পৃথিবীতে ফিরছে ‘হিম্মত সিং’! প্রকাশ্যে ‘স্পেশ্যাল অপস ২’-এর প্রথম ঝলক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ মে ২০২৫ ২৩ : ৫৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ইন্ডিয়ান ওটিটি-জগতের অন্যতম আইকনিক স্পাই থ্রিলার ‘স্পেশ্যাল অপস’ ফিরে আসছে দ্বিতীয় সিজন নিয়ে। জিওহটস্টারের আনুষ্ঠানিক  ঘোষণায় শোরগোল পড়ে গেছে অনুরাগীদের মধ্যে। কে কে মেনন আবার পর্দায় ফিরছেন তাঁর অন্যতম জনপ্রিয় চরিত্র ‘ইন্টেলিজেন্স অফিসার হিম্মত সিং’ হয়ে। আর এবার তাঁকে সঙ্গ দেবেন টোটা রায়চৌধুরী! 

 

প্রযোজক নীরজ পান্ডে, যাঁর ঝুলিতে রয়েছে 'আ ওয়েডনেসডে', 'বেবি', 'স্পেশ্যাল ২৬'-এর মতো দুর্দান্ত কাজ, তিনি জানালেন— "স্পেশ্যাল অপস তৈরির শুরু থেকেই আমরা চেয়েছি এমন একটা জগৎ গড়তে, যা থ্রিল, স্কেল আর ইমোশন—এই তিনটে স্তম্ভে দাঁড়িয়ে থাকবে। নতুন সিজনে আমরা সব লেভেলই আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছি।” জিওস্টার-এর অন্যতম প্রধান অলোক জৈন বলেন— “স্পেশ্যাল অপস স্রেফ একটা সিরিজ নয়, এটা একটা ফ্ল্যাগশিপ কনটেন্ট মাইলস্টোন। দ্বিতীয় সিজন আরও বড়, স্মার্ট আর ইমোশনালি ইনটেন্স হতে চলেছে।”

 

কে কে মেনন বলেন, “হিম্মত সিং আমার কাছে শুধু একটা চরিত্র নয়, একটা যাত্রা। এই সিজনে ওর শক্তির পাশাপাশি দুর্বলতাও উঠে আসবে। খুব পাওয়ারফুল চিত্রনাট্য।”

 

ফ্যানদের জন্য চমক হিসেবে থাকছেন বলিউডের টোটা রায়চৌধুরি! ‘রকি ঔর রানি’ দিয়ে দর্শকের মন জয় করার পর এবার তিনি স্পেশ্যাল অপস ২-এ একদম নতুন ভূমিকায়। নিজের ফেসবুক পোস্টে এই প্রসঙ্গে টোটা লিখেছিলেন—“ আ ওয়েডনেসডে  দেখার পর থেকেই উনি আমার আইডল। যখন ফোন করে বললেন স্পেশ্যাল অপস ২-এ কাস্ট করতে চান, চমকে গিয়েছিলাম। ধন্যবাদ নীরজ স্যার!” এই সিরিজে কেকে মেনন-টোটার সঙ্গে থাকছেন ফারুক আলি চরিত্রে করণ টাক্কার। তিনিও নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন - “শৈশব থেকেই স্পাই ওয়ার্ল্ডের ফ্যান। ফারুক যেন আমার অল্টার ইগো হয়ে উঠেছে।”

 

এইবার আরও বড় বাজেট, মারকাটারি অ্যাকশন, ইমোশনাল টানাপোড়েন—সব মিলিয়ে স্পেশ্যাল অপস ২ একেবারে ইন্টারন্যাশনাল স্কেলে তৈরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া