শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tom Cruise Hints at Cannes Is This Ethan Hunt s Last Mission Impossible

বিনোদন | ‘ফাইনাল রেকনিং’-ই কি তবে ‘মিশন ইম্পসিবল’ সিরিজের শেষ ছবি? টম ক্রুজের এই রহস্যময় জবাবে উত্তাল ছবিপ্রেমীরা!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ মে ২০২৫ ২২ : ৪৩Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল – ‘দ্য ফাইনাল রেকনিং’ মুক্তির আগেই উত্তেজনার পারদ ছড়াল ভারতে। দেশের একাধিক শীর্ষ মাল্টিপ্লেক্সে সংস্থা অগ্রিম টিকিট বিক্রি ছুঁয়ে ফেলেছে ৪৫ হাজার টিকিটের মাইলফলক! তবে শুধু টিকিট নয়, প্রশ্নটা আরও বড়—এটাই কি টম ক্রুজের শেষ মিশন?

 

 

১৯৯৬-এ শুরু ‘মিশন ইম্পসিবল’  সিরিজের। এরপর সাতটি ব্লকবাস্টার অধ্যায় পেরিয়ে এবার এল সিরিজের অষ্টম পর্ব। নামেই রয়েছে ইঙ্গিত—দ্য ফাইনাল রেকনিং। ফলে টানটান উত্তেজনা তুঙ্গে -এবারই কি তবে শেষবারের মতো মাঠে নামছেন ইথান হান্ট?

 

 

গত ১৪ মে কান চলচ্চিত্র উৎসবে জমকালো প্রিমিয়ার হয় ছবিটির। আইকনিক ‘মিশন ইম্পসিবল’  থিম বাজতে বাজতেই রেড কার্পেটে হেঁটে এলেন টম ক্রুজ, পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি, অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ, অ্যাঞ্জেলা বাসেট ও হ্যানা ওয়াডিংহ্যাম।কান-এর মঞ্চে, পরিচালক ম্যাককোয়ারির মাস্টারক্লাস চলাকালীন হঠাৎ হাজির হলেন ক্রুজ। আর সেখানেই ধরা দিল তাঁর ৩০ বছরের মিশন ইম্পসিবল যাত্রার আবেগমাখা স্মৃতিচারণা।

 

 

 

সেখানেই টম ক্রুজের উদ্দেশ্যে প্রশ্ন ভেসে আসে -  এই ছবিই কি তবে ইম্পসিবল সিরিজের অন্তিম অধ্যায় হতে চেলছে?  প্রশ্নের ঝটিতি জবাব দেন টম—“এটা ৩০ বছরের পরিশ্রমের পরিণতি আমাদের। এটা শেষ কি না, সেটা না বলাই ভাল। বরং বলব, মানুষ আনন্দ করে, পুরোদমে উপভোগ করুক এই ছবি দেখে।”

 

 

 

তবে ‘মিশন ইম্পসিবল’  ছবির-ভক্তরা জানেন, শেষ মিশন কখনওই সহজ নয়। আগের ছবি 'ডেড রেকনিং' – পার্ট ওয়ান বিশ্বজুড়ে আয় করেছিল ৫৭১ মিলিয়ন ডলার। ভারতে তার কালেকশন ছিল ১১০ কোটিরও বেশি। যদিও একে অনেকে 'আন্ডারপারফর্মার' বলেও দাবি করেছিলেন।এবার দেখার, ‘ফাইনাল রেকনিং’ শুধুই একটি সমাপ্তি নাকি এক নতুন দিকচিহ্ন— মিশন ইম্পসিবল-এর ভবিষ্যৎ এখনো অন্ধকারে, আর সেই অন্ধকারেই জমে উঠেছে রুদ্ধশ্বাস কৌতূহল।

 

 

ইথান হান্টের এই  অভিযান-ই কি তবে শেষ অভিযান? এই ছবি কি হলিউডের সিনেমার ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে? উত্তর জানার জন্য আর মাত্র একদিনের অপেক্ষা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া