শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ মে ২০২৫ ২২ : ০৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে প্রায় তিন দশক কাটিয়ে ফেলেছেন তিনি! আজও তাঁকে বলা হয় বলিউডের 'ধক ধক গার্ল'! তাঁর ভাইরাল হাসিতেই মজে আট থেকে আশি। তিনি, মাধুরী দীক্ষিত। আজ ১৫ মে, তাঁর ৫৮ তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অনুরাগীরা তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন। বিশেষ বার্তা পাঠিয়েছেন তাঁর রিয়েল লাইফ জুটি ডক্টর নেনে। চলুন, আজকের দিনে জানা যাক মাধুরীর একটি অজানা ঘটনার কথা।
“এক... দুই... তিন!”—যে গানের তালেই মোহিনী হয়ে উঠেছিলেন মাধুরী! ফিরে দেখা এক আইকনিক ডান্স নম্বরের স্মৃতি। বলিউডের ইতিহাসে যদি সবচেয়ে আইকনিক ডান্স পারফরম্যান্সের কথা উঠত, তাহলে ‘এক দুই তিন’ থাকবে সেই তালিকার একদম ওপরেই। আর এই গানের সঙ্গেই যে নামটা আজও সমার্থক, তিনি মাধুরী দীক্ষিত নেনে।
১৯৮৮ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ‘তেজাব’-এর এই গানে মোহিনী হয়ে যেভাবে মঞ্চে আগুন লাগিয়েছিলেন মাধুরী, তাতেই তাঁর বলিউডের নয়া ডান্স ডিভা হয়ে ওঠা। গানটা শুধু জনপ্রিয় হয়নি, মাধ্যমেই তিনি হয়ে উঠেছিলেন আইকন। লকডাউনের সময় টুইটারে একটি ফান সেশনে মাধুরী তাঁর ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই গানের একাধিক না-শোনা গল্প। তিনি বলেন, “এই গানের জন্য ১০-১৫ দিন ধরে রিহার্সাল করেছিলাম। শুটিং হয়েছিল ১০০০ জনের লাইভ ভিড়ের সামনে! সেই সময়টা ছিল ম্যাজিকের মতো।”একজন ভক্ত জানতে চান, এই গানের পুরুষ সংস্করণ কি পরে তৈরি হয়েছিল মাধুরীর ভার্সনের জনপ্রিয়তার পর?
উত্তরে মাধুরী লেখেন, “আমার জানা ছিল না গানটা এত জনপ্রিয় হবে। কিন্তু এটা ভাবতেই দারুণ লাগে যে হয়েছে!” আরেকটি টুইটে তিনি স্মৃতি রোমন্থন করে বলেন, “গানের হুক স্টেপটা এতটাই হিট হয়েছিল, লোকে সিনেমা হলেই গানের রিপ্লে চাইত! সিনেমা বন্ধ করে গান চালানো হত, পর্দায় ছোঁড়া হত টাকা। সবাই আমাকে ডাকত ‘মোহিনী’ নামে। এতটা ভালোবাসা... ভাবলেও গায়ে কাঁটা দেয়!”
আজও কোনও পার্টিতে ‘এক দুই তিন’ বাজলেই যে ভিড় উল্লাসে ফেটে পড়ে, তার পেছনে আছে সেই জাদু—মাধুরীর ধক ধক অ্যাটিটিউড, অদম্য এনার্জি আর নিখুঁত এক্সপ্রেশন। এই গান শুধু এক ডান্স নম্বর নয়, এটা এক যুগান্তকারী মুহূর্ত—যেখানে বলিউডে জন্ম নিয়েছিল এক নতুন সুপারস্টার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি