শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৫ মে ২০২৫ ১৯ : ২১Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: সবাইকে টেক্কা দিয়ে 'সেরার সেরা' শিরোপা পেল স্টার জলসার 'পরশুরাম'। শুরুর দিন থেকেই টিআরপিতে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এবার একেবারে 'বাংলা সেরা'র খেতাব জিতল। চলতি সপ্তাহে তৃণা-ইন্দ্রজিতের প্রাপ্ত নম্বর ৬.৮।
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'জগদ্ধাত্রী'। টক্কর দিয়ে ভালই এগিয়েছে এই মেগা। এই সপ্তাহে পেয়েছে ৬.৫। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে 'পরিণীতা' ও 'ফুলকি'। গল্পের নিত্যনতুন মোড়েও পিছিয়ে পড়ছে এক সময়ের 'বাংলা সেরা' এই ধারাবাহিক। অন্যদিকে, বড্ড তাড়াতাড়ি এগোচ্ছে 'ফুলকি-রোহিত'-এর গল্প। এবার দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.৩।
চতুর্থ স্থানে বরাবরের মতো এবারও 'রাঙ্গামতি তীরন্দাজ'। 'রাঙ্গা'র লড়াই রোজ আরও কঠিন হয়ে পড়ছে। টানটান উত্তেজনায় ভরপুর এই সপ্তাহে মেগার প্রাপ্ত নম্বর ৬.২। পঞ্চমে ৫.৪ নম্বর পেয়ে রয়েছে 'গৃহপ্রবেশ'। ষষ্ঠ স্থানে রয়েছে যৌথভাবে রয়েছে 'কথা' ও চিরদিনই তুমি যে আমার'। 'কথা'র মৃত্যু থেকে 'বুলি'র আগমন, কোনওটাই আর মন কাড়তে পারছে না দর্শকের। অন্যদিকে, 'আর্য-অপু'র প্রেম একটু একটু করে জমছে। এই সপ্তাহে দুই মেগা পেয়েছে ৫.৩।
সপ্তমে ৫.২ নম্বরে রয়েছে 'চিরসখা'। অষ্টমে রয়েছে 'শ্যামলী-অনিকেত'-এর গল্প 'কোন গোপনে মন ভেসেছে'। এই জুটির প্রাপ্ত নম্বর ৫.০। নবমেও জোড়া ধারাবাহিক। ৪.৮ নম্বরে এই জায়গায় রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'রোশনাই'। চলতি সপ্তাহে নম্বর কমে দশমে নেমে এল স্টার জলসার 'গীতা এলএলবি'। প্রাপ্ত নম্বর ৪.১।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি