শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Salman Khan s Belly Sparks Troll Fest But Fans Say Show Some Respect

বিনোদন | ভুঁড়ির ঠেলায় উঠল টি-শার্ট! সলমনের থলথলে চেহারা ঘিরে ট্রোলের ঝড় উঠতেই কী বলে ধমক টাইগার-ভক্তদের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ মে ২০২৫ ১৮ : ৫৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: একটা কনসার্টের ভিডিও ঘিরে ফের সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের মুখে পড়েছেন সলমন খান। মঞ্চে নাচার সময় আচমকাই উঠে যায় তাঁর টি-শার্ট, আর সবার নজর আটকে যায় তাঁর পেটের দিকে! কারণ জামা ঠেলে উঠে যাওয়ার কারণ বড়সড় ভুঁড়ি! এই সামান্য মুহূর্তই ভাইরাল, আর তাতেই শুরু কটাক্ষ, ব্যঙ্গ, আর অনবরত ট্রোল। তবে পালটা জবাবে মাঠে নেমেছেন সালমান ভক্তরা— বলছেন, “ভাই তো ৬০ বছরের, ছাড় দিন!”

 

ভিডিওটি সলমনের ভ্যাঙ্কুভারের একটি কনসার্টের বলে মনে করা হচ্ছে, যেখানে তিনি ‘টাইগার থ্রি’-র হিট গান ‘লেকে প্রভু কা নাম’–এ তুমুল এনার্জিতে পারফর্ম করতে দেখা যাচ্ছে ভাইজান কে। কালো টি-শার্ট, কালো প্যান্ট, তার উপর ব্ল্যাক-সিলভার জ্যাকেটে সাজানো ভাইয়ের লুক, সঙ্গে অসাধারণ ব্যাকআপ ডান্সারদের দল। কিন্তু নাচের মাঝেই যখন সলমনের শার্ট একটু ওপরে উঠে যায় আর দেখা যায় বেল্ট ঠেলে বেরিয়ে আসছে তাঁর ভুঁড়ি — ব্যস! তখনই কোমর বেঁধে মাঠে নেমে পড়েন শুরু ট্রোলাররা।

 

কেউ বলছেন, “এই শরীর নিয়ে মঞ্চে ওঠার সাহস!” তো কেউ লিখেছেন, “একটা সময়ে ফিটনেস আইকন ছিলেন, এখন দেখুন অবস্থা!” কিন্তু এইসব ট্রোলের জবাব দিতে এবার  সামনে এগিয়ে এলেন সলমন ফ্যানরা। একজন ফ্যান লিখেছেন, “ভাইয়ের বয়স ৬০-এর কাছাকাছি, একটু পেট বাড়তেই পারে। তাতেই এত কান্নাকাটি কেন?” আরেকজন যোগ করেছেন, “সলমন তো সেই মানুষ যিনি ভারতে বডি বিল্ডিং ট্রেন্ড চালু করেছিলেন, আজ একটু ওজন বাড়লেই ট্রোল! এত দু'মুখো কথাবার্তা, এত ভণ্ডামি কেন?”

 

আরও একজন লিখেছেন, “ভাই সলমন তো একজন মানুষ, রোবট তো নয়। ২০ বছর বয়সীদের মত নাচার আশা করছ কেন ওঁর থেকে?” কেউ আবার মনে করিয়ে দিচ্ছেন, “যিনি এত বছর সুপারফিট ছিলেন, এবার একটু খেয়ে-পরে মজা নিক। ওঁর কেরিয়ার, শরীর— সব কিছুর জন্য উনি বহু কিছু অর্জন করেছেন।”

 

 

কেউ বলছেন, “৫৯ বছর বয়সে এত এনার্জি থাকা সোজা কথা নয়।” আবার একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী খানিক তাচ্ছিল্যের সুরে ট্রোলারদের বলছেন, “তোমার বাবাকেও একবার দেখে নাও, ওঁর সঙ্গে তুলনা করে দেখো সলমন কতটা ফিট।” এক ফ্যান স্পষ্ট বলেই দিলেন, “এটাই তো একটা প্রাকৃতিক ব্যাপার... শরীরের বার্ধক্য। এত বছর পরও ওঁর মাংসপেশি আছে, এটাই বা কম কী?”

 

অবশ্য এই বিতর্কের মাঝেই অনেকেই খোঁচা দিতে ভোলেননি সালমানের সাম্প্রতিক ছবি ‘সিকান্দর’-এর বক্স অফিস ব্যর্থতা নিয়েও। ২০২৩-এর পর সিকান্দার-এর মাধ্যমে রূপোলি পর্দায় ফেরেন ভাই, কিন্তু দুর্বল চিত্রনাট্য আর ফিকে গল্পের কারণে মন কাড়তে পারেননি দর্শকদের।

 

তবু ‘ভাই’-এর ভক্তরা জানিয়ে দিচ্ছেন— বড় পেট হোক বা বড়পর্দা, সলমন ভাইয়ের জন্য ভালবাসা অটুট থাকবেই!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া