শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sonali Bendre Talks About Body Shaming and Making It Big Despite the Odds

বিনোদন | ‘আমার মতো রোগাপাতলা চেহারা নয়, ঈষৎ ভারী চেহারার মেয়ে চাইত বলিউড...’— বিস্ফোরক সোনালি বেন্দ্রে!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ মে ২০২৫ ২৩ : ৩৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে তাঁর নিটোল সৌন্দর্য আর স্নিগ্ধ উপস্থিতি আজও মুগ্ধ করে দর্শককে। অন্যদিকে, ‘সারফারোশ’, ‘ডুপ্লিকেট’-এর মতো সব ছিটে তাঁর আকর্ষণীয় লুক দেখে উত্তাল হয়েছিল যুবসমাজেরহৃদয়। অথচ সেই নয়ের দশকের বলিউডেই নাকি ‘একটু বেশিই রোগা’ শরীর নিয়ে হেয় হতে হয়েছিল সোনালি বেন্দ্রেকে। একথা আর কেউ নয়, ফাঁস করলেন খোদ সোনালি!

 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সোনালি বেন্দ্রে বললেন, “তখন আমি লম্বা, একঢাল চুল, দোহারা গড়নের এক মেয়ে ছিলাম। বলিউড সেটা পছন্দ করত না।” সেই সময়ে খানিক কোঁকড়া চুল, ঈষৎ ভারী, আকর্ষণীয় চেহারা নায়িকা ঘিরেই চলত সাড়ম্বরে শাসন, তখন এক ‘লম্বাটে দোহারা যুবতী’ হিসাবে তিনি ছিলেন সম্পূর্ণ আলাদা—এবং সেটাই ছিল তাঁর স্বাতন্ত্র্যতা।

 

সোনালির কথায়, “সেই সময়ে  তৎকালীন বলি-নায়িকাদের থেকে এসব কারণে খানিক অন্যরকম ছিলাম” যোগ করেন সোনালি। অভিনেত্রী আরও জানান যে তিনি চেষ্টা করেছিলেন চুল কোঁকড়া করারও, কিন্তু তাঁর কথায়, “চুল এতটাই স্ট্রেট ছিল যে কিছুতেই বাঁকানো যেত না। শেষে ছেড়ে দিতাম খোলা, সোজা রেখেই।” 

 

তাঁর প্রথম ছবি ‘আগ’-এর সময় বয়স ছিল মাত্র ১৯। গোবিন্দার বিপরীতে কলেজ পড়ুয়ার চরিত্রে যাত্রা শুরু। কিন্তু মোড় ঘুরে যায় ১৯৯৬-এ। 'ইংলিশ বাবু দেশি মেম'-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় ছিল আন্তর্জাতিক হিট, এরপর ‘দিলজলে’ ছবিতে অজয় দেবগণের বিপরীতে বাজিমাৎ। একের পর এক হিট—‘সরফরোশ’, ‘হামারা দিল আপনার পাস হ্যায়’, ‘হাম সাথ সাথ হ্যায়’—সবই ঘরে তোলে তাঁর জনপ্রিয়তা।শুধু বলিউড নয়, তেলুগু ছবিতেও ছিল তাঁর দাপট—চিরঞ্জীবীর সঙ্গে 'ইন্দ্র', ‘খাদগম’, ‘মনমধুডু’—সব ছবিই তুমুল সফল।

 

সবশেষে তাঁকে দেখা গিয়েছে ওটিটির পর্দায় ‘দ্য ব্রোকেন নিউজ’-এ। প্রশংসাও কুড়িয়েছেন ঝুলিতে। সম্প্রতি ‘বি হ্যাপি’ ছবিতে রেমো ডি’সুজার ছবিতে ছোট্ট একটি চরিত্রেও নজর কেড়েছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া