শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actress Tonni Laha Roy got emotional on her Mother s first death anniversary

বিনোদন | ‘এখন আর শক্ত থাকতে পারি না…’— মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগের ঢেউয়ে ভাসলেন তন্বী, পোস্টে ব্যক্তিগত সম্পর্কের রেশ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১৪ মে ২০২৫ ২৩ : ১৮Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: এক বছর হয়ে গেল মায়ের মৃত্যুর—তবু যেন থমকে রয়েছেন অভিনেত্রী তন্বী লাহা রায়। শরীর খারাপের কারণেই আচমকাই হারিয়েছিলেন জীবনের সবচেয়ে আপনজনকে। আজও তা বিশ্বাস করতে পারেন না অভিনেত্রী। তবে শুধু হারানোর যন্ত্রণা নয়, সামাজিক মাধ্যমে তাঁর সাম্প্রতিক আবেগঘন পোস্ট যেন ভিন্ন সুরও ছুঁয়ে যাচ্ছে—ব্যক্তিগত সম্পর্কের ভাঙনের ছায়া কি তবে এই লেখার ফাঁকে ফাঁকে?

 

মাঝ দরিয়ায় নৌকার মধ্যে মায়ের ছবি আঁকড়ে খানিক আনমনাভাবে বসে রয়েছেন তন্বী। এই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন,  “আজ এক বছর কীভাবে কেটে গেল তোমায় ছাড়া, রোজ ভাবি সকালবেলা ঘুম থেকে তুলে দেবে, ফোন করবে ফিরেছে কি না জানার জন্য, জল খা, টিফিন করেছিস? প্যাক আপ হয়নি এখনও? ফেরার সময় কি বিরিয়ানি আনবি? ফোন আসছে না কথাও হল না, তখন হঠাৎ মনে পড়ে ও তুমি তো নেই, আসলে এখনও আমার বিশ্বাস হয়না। এই তো খালি সময় দেখছি আর মনে হচ্ছে গত বছর তো এইসময় তুমি ছিলে। তোমার পাশে হাতটা ধরেছিলাম, জানলে এত তাড়াতাড়ি যেতে দিতাম না তোমায়।”

 

এই কথাগুলি নিছক আবেগে ডুবে থাকলেও, পরের অংশে আসে এক বর্ণনা—

“তুমি আমায় স্ট্রং থাকতে শিখিয়েছে। এখন কেমন আছো খুব জানতে ইচ্ছে করে, তবে তোমার মেয়ে এখন আর স্ট্রং থাকতে পারে না মা। এই একটা বছর কত মানুষ চিনলাম, কত কি দেখলাম। তুমি শুধু আমায় একটা কথাই বলতে, জীবনে মা বাবাই সবচেয়ে ভাল বন্ধু হয়, তাদের চেয়ে বেশি কেউ ভালবাসতে পারে না। তুমি আশা করি সব দেখেও পাশে আছ তাই না মা? তোমায় খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করে, কোলে মাথা রেখে শুতে ইচ্ছা করে, অথচ এখন তোমার ছবিই কোলে করে ঘুরি আমি। খুব মিস করি, ভালবাসি তোমায়স।”
এক মা হারানো মেয়ের হৃদয়ের শব্দ যখন অনুরণিত হয় এমনভাবে, তখন তা কেবল ব্যক্তিগত নয়—অনেকেরই মনের কথা হয়ে দাঁড়ায়। 

 


খবর, প্রেমিক রাজদীপ গুপ্তর সঙ্গে দূরত্ব বেড়েছে তন্বীর। সেই কথার ইঙ্গিতই কি এই পোস্টে দিলেন এই ‘মানুষ চিনেছি’ কথাটা কি নিছক উপলব্ধি? নাকি স্পষ্ট ইঙ্গিত কারও প্রতি, যিনি কাছে থেকেও হয়তো আজ অনেক দূরে? ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে, তন্বীর প্রেমিক রাজদীপ গুপ্তর সঙ্গে সম্পর্কের রসায়নে নাকি চিড় ধরেছে। তাহলে কি তন্বীর এই পোস্ট সেই ভাঙনের প্রতিধ্বনি?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া