মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

সম্পূর্ণ খবর

Alcohol Allegations and Drama: Anurag Kashyap Slams Vivek Agnihotri s Claims

বিনোদন | ‘মিথ্যুক’ বিবেক অগ্নিহোত্রীর কটাক্ষ, বিস্ফোরক পাল্টা আক্রমণে কী বললেন ‘মাতাল’ অনুরাগ কাশ্যপ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ মে ২০২৫ ২৩ : ০০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ফের নারদ-নারদ ইন্ডাস্ট্রিতে। দুই হেভিওয়েট পরিচালকের মধ্যে বাগযুদ্ধের মঞ্চ হয়ে উঠেছে! এবার কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছেন দুই নামী পরিচালক—অনুরাগ কাশ্যপ এবং বিবেক অগ্নিহোত্রী। এবং লড়াইয়ের কেন্দ্রবিন্দু? ‘ধন ধনা ধন গোল’ ছবির শুটিং আর একজন ‘মাতাল’ পরিচালকের ইমেজ!

 

বিবেক অগ্নিহোত্রী এক সাক্ষাৎকারে কাশ্যপের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন—মাতাল! এক নম্বরের, মাতাল! বিবেকের দাবি, শুটিং চলাকালীন কাশ্যপ ছিলেন একেবারে উন্মাদ, আর তাঁর সঙ্গে কাজ করা ছিল সত্যিই বিরক্তিকর। এমনকি, ‘ধন ধনা ধন গোল’-এর সেটে কাশ্যপের ‘মদ্যপানের’ অভ্যাসের কারণে কাজের পরিবেশ এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, সেটে কাজ করা ‘মুশকিল’ হয়ে উঠেছিল।

 

বিবেকের এই দাবির পর পাল্টা জবাব দিয়েছেন অনুরাগ কাশ্যপ। সোশ্যাল মিডিয়ায় ইন্সটা-স্টোরিতে অনুরাগ বললেন, ‘‘এই লোকটা মিথ্যে বলছে!’’ কাশ্যপের কথায়, শুটিং ছিল লন্ডনে, আর তখন তিনি ভারতে ছিলেন। ‘‘আমি তো সেটে ছিলামই না, না আমি, না বিক্রমাদিত্য মোতওয়ানে। আর ও নিজের লেখককে দিয়ে ওই ছবির চিত্রনাট্য লিখিয়েছিল। একেবারে বেকার, ফালতু চিত্রনাট্য।’’ সোজাসাপ্টা বক্তব্য কাশ্যপের।

 

 


প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রীর দাবি ছিল, কাশ্যপ নিজের ‘ক্লাসিক’ দৃষ্টি নিয়ে শুটিংয়ে হাজির হয়েছিলেন, কিন্তু এক সময় কাশ্যপ সেটা বদলে দেন, সব কাজ সেরেছিলেন তাঁর পুরনো বন্ধু, তথা বিক্রমাদিত্য মোতওয়ানে। ‘‘এরা চাইছিলেন অন্য কিছু, আর আমি চাইছিলাম আরেকটা ছবি, কিন্তু যেটা হয়ে গেল, সেটাই তো আর হল না,’’ ভিভেক গম্ভীরভাবে বলেছিলেন। আর তার পরই অগ্নিঝরা মন্তব্য করলেন: ‘‘মাতাল না হলে কে এমন বলবে?’’

 

 

কাশ্যপ যেহেতু বলছেন, ‘‘বিবেক ভুল বলেছেন,’’ সুতরাং, জমিয়ে দেবার মতো পাল্টা বক্তব্য ছাড়া কি সম্ভব? আর স্বভাবতই, অনুরাগের ভক্তরা তাঁর সঙ্গে একমত। আবার, কাশ্যপের সতীর্থ—মোতওয়ানেও নিজের ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে এই বক্তব্যের প্রতি সমর্থন জানান।

 

তবে এটা ঠিক, ছবির সাফল্য না হলেও, এ ধরনের বিতর্ক তো একেবারে সেলিব্রিটি-ফুড! পুরোনো ‘ধন ধনা ধন গোল’-এর সেট থেকে নতুন ঝগড়ার মঞ্চে, এ বার কাশ্যপ বনাম বিবেক অগ্নিহোত্রীর লড়াই সোজা সিনেমার পর্দা থেকে সোশ্যাল মিডিয়ায়, যেখানে সব কিছু চলে রোলার কোস্টারের মতো!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া