শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ মে ২০২৫ ২০ : ১৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: 'পিকে'-র পর কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময়। এবার ফের একসঙ্গে আসছেন আমির খান আর ‘থ্রি ইডিয়টস’ ‘পিকে’ ছবির প্রধান কারিগর ওরফে পরিচালক রাজকুমার হিরানি! খবর, ইতিমধ্যেই নাকি ২০২৬ সালে সে ছবির শুটিং শুরু করার প্রস্তুতিও চলছে। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি।
সূত্রের খবর, রাজকুমার হিরানি একাধিক গল্প নিয়ে ভাবছিলেন, শেষমেশ একটা প্লট চূড়ান্ত করে ফেলেন। সেই গল্পটাই আমিরকে শোনান, আর আমিরও এক কথায় রাজি। হিরানির সেই গল্পের ‘দুনিয়া’ এতটাই সুন্দরভাবে তৈরি হচ্ছে, দু’জনেই এই ছবিতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।
এই ছবিই হতে চলেছে ‘ডাঙ্কি’র পর হিরানির পরবর্তী পরিচালনা। ছবিপ্রেমীদের আশা, হিরানি-আমির জুটির ম্যাজিক-ই সম্ভবত আবার একবার বলিউডকে মূলস্রোতে ফিরিয়ে আনবে। সূত্র আরও জানিয়েছে, ছবিটা হবে একেবারে ‘স্লাইস অফ লাইফ’ ধাঁচের—হাসি, অনুপ্রেরণা আর আবেগে মেশানো এক সিনেম্যাটিক সফর।
উল্লেখ্য, আমির ছাড়াও হিরানি কথা বলছিলেন রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে—তাদের জন্য আলাদা দুটো ছবির কথা ভেবে রেখেছেন তিনি। কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে আপাতত সেই দুটো পরিকল্পনা ঠান্ডাঘরে। এদিকে হিরানি বর্তমানে নিজের ওয়েব সিরিজের কাজ শেষ করছেন, তারপরই পুরোপুরি ফোকাস দেবেন এই নতুন আমির খান প্রজেক্টে। প্রসঙ্গত, ২০০৯-এর ‘থ্রি ইডিয়টস’ কিংবা ২০১৪-র ‘পিকে’—প্রতিটাই শুধুই বক্স অফিস ব্লকবাস্টার নয়, হয়ে উঠেছে কালজয়ী সিনেমা, যেগুলো ছুঁয়ে গেছে দর্শকদের মন। তাই এই নতুন ছবির খবরে বলিউডপ্রেমীদের উত্তেজনা স্বাভাবিক।
অন্যদিকে, আমির মুখিয়ে রয়েছেন ‘সিতারে জমিন পর’-এর মুক্তির জন্য। এইমুহূর্তে আমির ব্যস্ত ‘সিতারে জমিন পর’-এর মুক্তি নিয়ে, যা আসছে ২০ জুন। আর এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন জেনেলিয়া ডি’সুজা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি