শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Urvashi Rautela brings colours crystals and chaos to Cannes 2025 red carpet

বিনোদন | হাতে টিয়া, গায়ে ঝিলিমিলি — কান ফেস্টিভ্যালের রেড কার্পেটে উর্বশী না কি ‘পুজোর থিম মণ্ডপ’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ মে ২০২৫ ১৯ : ২০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: উর্বশী রাউতেলা এখন পুরোপুরি ‘কান মোড’-এ! কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এর উদ্বোধনী দিনে চোখধাঁধানো এক পোশাকে রেড কার্পেটে হাঁটলেন অভিনেত্রী। গায়ে ছিল লাল, নীল, আর হলুদের তীব্র রঙে ভরপুর গাউন— সঙ্গে মাথায় রঙিন টায়ারা, হাতে ঝলমলে ক্রিস্টালে মোড়া টিয়া-পাখির আকৃতির ক্লাচ, আর ঝলমলে সব গয়না।

 

এই চোখধাঁধানো লুকেই ‘পারটির উঁ জঁ’ (Partir un jour) ছবির স্ক্রিনিং-এ হাজির ছিলেন উর্বশী। আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দেওয়ার সেই সব ছবি-ভিডিও নিমেষে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়— স্বল্প প্রশংসার পাশাপাশি ঝড় ওঠে ট্রোলেরও!

 

বিশেষ করে নজর কাড়ে উর্বশীর হাতে থাকা ক্রিস্টাল টিয়া-ক্লাচ, যার দাম ইনস্টাগ্রাম ফ্যাশন পেজ ডায়েট সব্য-র মতে প্রায় ৪ লক্ষ ৬৮ হাজার টাকা! অভিনেত্রীর চোখধাঁধানো অথচ অদ্ভুত এই সাজ নিয়েই অনেকে ছুড়েছেন ঠাট্টার তীর। এক নেটিজেন লেখেন, “ ময়ূর বিহার যখন মুল্যাঁ রুজে হাজির হয়!”— আরেকজন প্রশ্ন ছুঁড়ে দেন, “ডাকু মহারাজ কি কান-এ দেখানো হল?” আবার কেউ কটাক্ষ করে বলেন, “কান ফেস্টিভ্যালের ড্রেস কোডকে পাত্তাই দিলেন না এই মহিয়সী নারী!” তবে সব মন্তব্যই কিন্তু সমালোচনামূলক ছিল না। আবার কেউ লিখেছেন, “পুরো যেন থিম পুজোর মণ্ডপ”। সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি এবং অভিনেত্রী ভূমি পেডনেকর সাহসী ফ্যাশন চয়েসের জন্য প্রশংসাও করেছেন উর্বশীর।

 

প্রসঙ্গত, ১৩ মে শুরু হওয়া এই ফেস্টিভ্যালে ইতিমধ্যেই দেখা গিয়েছে লিওনার্ডো ডিক্যাপ্রিও, কোয়েন্টিন ট্যারান্টিনো, রবার্ট ডি নিরো, জুরি প্রেসিডেন্ট জুলিয়েত বিনোশ সহ একঝাঁক আন্তর্জাতিক তারকাদের। যেখানে এরকম তাবড় তাবড় আন্তর্জাতিক তারকারা উপস্থিত, সেখানে উর্বশীর উপস্থিতি একপ্রকার 'পপ-কালচার ডিস্টার্বেন্স' তৈরি করেছে। এবং হয়তো, ঠিক এই আলোড়নই তাঁর উদ্দেশ্য ছিল—ফ্যাশনকে শুধুই চেহারার বিষয় নয়, আলোচনার কেন্দ্রবিন্দু করে তোলা।

 


কিন্তু সব কিছুর মাঝেও রঙে, ঝলকে আর ট্রোলে সবার নজর এখন—উর্বশীর দিকেই!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া