বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ মে ২০২৫ ১৮ : ৪৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এরপরই প্রশ্ন উঠে গেছে টেস্টে চার নম্বরে ব্যাট করবেন কে? অনেকেই নিজের পছন্দের মতো ব্যাটারদের নাম বলছেন। তবে দেশের প্রাক্তন কোচ ও কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে কিন্তু বাজি ধরছেন করুণ নায়ারের উপর।
যদিও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে নায়ার। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এবার দারুণ খেলেছেন। তাছাড়া নায়ার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটেও বেশ ভাল খেলেছেন। তাই কুম্বলের মতে, ইংল্যান্ড সিরিজে নায়ারকে চার নম্বরে ট্রাই করা যেতে পারে।
২০২৪–২৫ ঘরোয়া ক্রিকেটে নায়ার ৯ ম্যাচে ৮৬৩ রান করেছেন। যদিও তিনি শেষ টেস্ট খেলেছেন সেই ২০১৭ সালে। তবে শেহবাগ ছাড়া ভারতীয় ব্যাটার হিসেবে একমাত্র নায়ারেরই টেস্টে ত্রিশতরান রয়েছে।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে কুম্বলে বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে এবার নায়ার যা খেলেছে তাতে টেস্ট সিরিজে এবার ওঁর সুযোগ পাওয়া উচিত। আর সুযোগ পেলে চার নম্বরে নায়ারকেই খেলানো উচিত।’ এরপরই কুম্বলে যোগ করেছেন, ‘ইংল্যান্ডে সফল হতে গেলে অভিজ্ঞতা দরকার। নায়ারের সেই অভিজ্ঞতা রয়েছে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছে। তাই পরিস্থিতিটা জানে। সুযোগ পেলে নায়ারকে প্রথম এগারোয় রাখা উচিত।’
সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরনের মতো তরুণরা উঠে আসছেন। কুম্বলের কথায়, ‘সাই সুদর্শন আইপিএলে দারুণ খেলছে। অভিমন্যু ঈশ্বরনও আছে। অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও সুযোগ হয়ত পায়নি ঈশ্বরন। কিন্তু ওপেনে তাঁকে দেখা যেতে পারে।’
অনিল কুম্বলের মতে, পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করা হোক। বলেছেন, ‘অনেক তরুণই রয়েছে যারা ভাল খেলছে। তবে নায়ারের বয়স এখন ৩০। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নায়ার যা খেলেছে তাতে ওঁকে এড়িয়ে যাওয়া সহজ হবে না।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি