শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৪ মে ২০২৫ ১৮ : ৩৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মিমো চক্রবর্তীর পর এবার মিঠুন চক্রবর্তীর আরেক ছেলে নমশি চক্রবর্তী তোপ দাগলেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিঠুনপুত্র দাবি করেন, “বলিউডের মানুষরা অত্যন্ত কপট।”
হঠাৎ কেন এমন বিস্ফোরক তিনি? আসলে বাবা মিঠুনের চরিত্র নিয়ে কথা বলার প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। জানান, বলিপাড়ার অধিকাংশ মানুষ কপট হলেও বাবা মিঠুনের তেমনটা নন। তিনি ব্যতিক্রম। নমশি এও বলেন, “বাবা তারকা হওয়ার পরেও, সৎ, নিষ্ঠাবান এবং একেবারে মাটির মানুষ।” তাঁর কথায়, মিঠুন এক সময় প্রায় ১০০ টি কম বাজেটের ছবিতে অভিনয় করেছেন। আর তারই সুযোগ নিয়েছে বলিউড, তাঁকে ‘বি গ্রেড’ ছবির নায়ক হিসাবে দাগিয়ে দেওয়া হয়েছে। এর কারণ বলিউডের স্বজনপোষণ। তাঁর দাবি, মিঠুন বাঙালি হওয়ার জন্যেই এমনটা করা হয়েছে তাঁর সঙ্গে। নমশির সাফ কথা, বলিউডে “প্রতিভা নয়, কার কী পদবী সেটা দেখা হয়।”
প্রসঙ্গত, ২০২০ সালে ব্যাড বয় ছবিতে প্রথমবার বড় পর্দায় আসেন নমশি। কিন্তু সেই ছবি খুব একটা সফল হয়নি। দাদা মিমোর মতোই বলিউডে নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। তবে শুধু মিঠুন পুত্ররাই নয়। কিছুদিন আগে কার্যত একই কথা বলে একটি ভিডিও পোস্ট করেন ইরফান খানের পুত্র বাবিল। সেই ভিডিও নিয়েও তুমুল বিতর্ক হয়। সব মিলিয়ে বলিউড অভিনেতারা আদৌ ব্যক্তিগত জীবনে কতটা সৎ তা নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির ভিতরেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি