শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৪ মে ২০২৫ ১৭ : ১৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: আমির খানের আগামী ছবি ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার মুক্তির এখনও ২৪ ঘণ্টা পেরোয়নি। এর মধ্যেই ছবিটি নিয়ে শুরু হয়ে গিয়েছে তুমুল বিতর্ক। সমাজমাধ্যম এক্স-এ নেটিজেনদের একাংশ ছবিটি বয়কটের ডাকও দিয়েছেন।
কিন্তু ছবি মুক্তির আগেই কেন এহেন বিতর্ক? নেপথ্যে একাধিক কারণ। নেটিজেনদের একাংশের দাবি, ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানের পক্ষ নিয়েছে তুরস্ক। আর এই তুরস্ক সফরে গিয়েই সেদেশের রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোগানের সঙ্গে হাত মিলিয়েছিলেন আমির। সেই ছবি এক্স এ পোস্ট করে নেটিজেনদের একাংশের দাবি, ভারত বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন আমির, তাই তাঁর আগামী ছবি বয়কট করা উচিত। আমির ভক্তদের অবশ্য দাবি অভিনেতা তুরস্কে গিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। তখন ভারতের সঙ্গে তুরস্কের কোনও বিরোধ ছিল না। কাজেই তার জন্য এখন তাঁকে দোষারোপ করার কোনও যুক্তি নেই।
এখানেই শেষ নয়, ট্রেলারে দেখা গিয়েছে আমির এই ছবিতে এক বাস্কেটবল কোচ, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে একটি দল গঠন করছেন। নেটিজেনদের কারও কারও দাবি, ট্রেলারে হাস্যরস থাকলেও ২০০৭ এর ‘তারে জমিন পর’ ছবিতে যে স্বতঃস্ফূর্ত আবেগ ছিল, ট্রেলারে অন্তত তা দেখতে পাওয়া যায়নি। সব মিলিয়ে ছবি মুক্তির আগেই বিতর্কে ‘মিস্টার পারফেকশনিস্ট’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি