শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শেষ হচ্ছে জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার'? আসল সত্যি জানালেন দিতিপ্রিয়া

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ মে ২০২৫ ১৬ : ২৬Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: মাত্র দু'মাসের মধ্যে হঠাৎ করেই বন্ধ হচ্ছে জি বাংলার ধারাবাহিক 'দুগ্গামনি ও বাঘমামা'। এরপর কি শেষ হবে আরেক জনপ্রিয় ধারাবাহিক? জি বাংলারই 'চিরদিনই তুমি যে আমার'-কে ঘিরে জল্পনা শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা এসভিএফ এবং চ্যানেলের মধ্যে ঝামেলা হওয়ায় নাকি এই ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই টিআরপি তালিকায় বেশ ভাল জায়গা করে নিয়েছে। তবে কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে এই মেগা? এনিয়ে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই খবর সম্পূর্ণ ভুল, এখনই শেষ হচ্ছে না এই ধারাবাহিক।"

'চিরদিনই তুমি যে আমার'-এর হাত ধরে বহু বছর পর ফের ছোট পর্দায় ফিরেছেন দিতিপ্রিয়া এবং জিতু কমল। অসমবয়সি প্রেমের গল্প ফুটে উঠছে এই মেগায়। যদিও গল্প নিয়ে প্রথমদিকে নানা চর্চা শুরু হলেও পরে ধীরে ধীরে দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। বিশেষ করে জনপ্রিয় হয়ে ওঠে জিতু-দিতিপ্রিয়ার জুটি।

জি বাংলার 'করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিক শেষ হওয়ার পর ছোট পর্দা থেকে লম্বা বিরতি নিয়েছিলেন দিতিপ্রিয়া। এর মধ্যে বড় পর্দা এবং ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। অনেকদিন পর আবার পছন্দ মতো গল্প পেয়ে ধারাবাহিকে ফেরেন টেলিভিশনের 'রানি মা'। 

এর আগের ধারাবাহিক পাঁচ বছর চললেও 'চিরদিনই তুমি যে আমার' এত তাড়াতাড়ি বন্ধ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল অনেকের মনেই। তবে সকলকে নিশ্চিন্ত করে দিতিপ্রিয়া জানিয়েছেন, এখনই ধারাবাহিক শেষ হওয়ার কোনও কারণ নেই। 'রানি মা'র পর 'অপর্ণা' হিসাবে যে ভালোবাসা তিনি পাচ্ছেন, তাতে দারুণ খুশি অভিনেত্রী। 

প্রোমোর শুটিংয়ের জন্য কাশ্মীর পাড়ি দেন এই ধারাবাহিকের টিম। ভূস্বর্গ থেকে সমাজমাধ্যমে ছবি ভাগ করেন জিতু-দিতিপ্রিয়া। এই প্রথমবার কোনও বাংলা ধারাবাহিকের প্রোমো শুটিং হয় কাশ্মীরে। তাই প্রথম থেকেই এই ধারাবাহিক নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া