শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ মে ২০২৫ ১৪ : ৫৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: শাহরুখ খান মানেই চমক। আর এবার সেই চমকে জুড়ছে অনিল কাপুরের অনবদ্য এক্স-ফ্যাক্টর! জোর খবর, শাহরুখ খানের বহু প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘কিং’-এ এবার এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে।
'কিং' শুটিং ইউনিট ঘনিষ্ঠ এক সূত্রের খবর, এই ছবিতে একজন তুখোড় বন্দুকবাজের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। আর তাঁকে সেই কাজে চৌখস করে তোলার পাশাপাশি সাহায্য করবেন অনিল কাপুর! এই ছবিতে অনিল থাকবেন ‘হ্যান্ডলার’-এর চরিত্রে। চিত্রনাট্যের খাতিরে বহু অভিনেতার নাম নিয়ে আলোচনা হলেও, শেষমেশ শাহরুখের বিপরীতে এই চরিত্রে অনিলকেই নাকি নিখুঁত বলেই মনে হয়েছে নির্মাতাদের।
মুম্বইয়ে ২০ মে নাগাদ শুরু হচ্ছে শুটিং। এরপর ছবির পরবর্তী ধাপ চলবে ইউরোপে। বলিউডে বহুদিন বাদে এমন হাই-ভল্টেজ অ্যাকশন ছবি তৈরি হচ্ছে, যেখানে স্টাইল আর র-অ্যাকশন থাকবে সমান তালে। এই ছবির মাধ্যমে পর্দায় প্রথমবার একসঙ্গে আসছেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খানও। ছবির পরিচালনায় রয়েছেন ‘পাঠান’-খ্যাত সিদ্ধার্থ আনন্দ। চিত্রনাট্য লিখেছেন ‘কাহানি’-খ্যাত সুজয় ঘোষ। আর কাস্ট? একেবারে অল-স্টার লাইনআপ—অনিল কাপুর, সুহানা খান, অভিষেক বচ্চন (খলচরিত্র হিসেবে), অভয় বর্মা, আরশাদ ওয়ারসি, আর অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
ফিল্ম ট্রেড অ্যানালিস্টদের আশা, সবমিলিয়ে ‘কিং’ হতে চলেছে বলিউডের পরবর্তী ব্লকবাস্টারের অন্যতম দাবিদার—গ্লোবাল প্রোডাকশন ভ্যালু, দুর্দান্ত কাস্টিং আর হাই-অকটেন অ্যাকশনে মোড়া এক দুরন্ত অভিজ্ঞতা। মুক্তি টার্গেট করা হয়েছে ২০২৬-এর অক্টোবর থেকে ডিসেম্বরের কোনও এক সপ্তাহে।
এই ‘কিং’ ছবিই বদলে দিতে পারে শাহরুখের অভিনয় জীবনের পরবর্তী অধ্যায়ের সংজ্ঞা। আর অনিল কাপুর? তিনি ফিরছেন আগুন নিয়ে—পুরোদস্তুর এক হ্যান্ডলার হয়ে, শাহরুখের এই ভয়ঙ্কর খেলার অন্যতম বড় চতুর ও অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি