শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ মে ২০২৫ ০০ : ০৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বাবা মিঠুন চক্রবর্তী, মা যোগীতা বালি—তবু বলিউডের রাজপথে সহজ ছিল না মিমো চক্রবর্তীর সফর।২০০৮ সালে মুক্তি পায় মিমোর প্রথম ছবি ‘জিমি’। ছবিটি শোচনীয় ভাবে ব্যর্থ হয় পর্দায়। দর্শক কিংবা সমালোচক, কেউই প্রশংসা করেননি ছবিটির। ‘হন্টেড থ্রিডি’ আর ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ তিনি নজর কেড়েছেন ঠিকই, কিন্তু অভিনেতা হিসেবে তাঁর পথচলা একেবারেই কাঁটায় ভরা। একান্ত সাক্ষাৎকারে এক বিস্ফোরক অভিজ্ঞতা ভাগ করে নিলেন মিমো—বললেন কীভাবে শুটিংয়ের মাত্র দু’দিন আগে, কোনও কারণ ছাড়াই তাঁকে ছেঁটে ফেলা হয়েছিল একটি ছবির থেকে, যেখানে তিনি চুক্তিবদ্ধ হয়ে গিয়েছিলেন!
“ওটা আমার জন্মদিনের আগের ঘটনা,” জানালেন মিমো, “আমার বাবাও সেই ছবিতে ছিলেন। ছবির জন্য আমাকে সই করানো হয়, সাইনিং অ্যামাউন্টের চেক পর্যন্ত পাই। সব হয়ে গিয়েছিল। শুট শুরু হওয়ার কথা ছিল এক মাস পর। কিন্তু শুটের ঠিক দু’দিন আগে আমাকে ফোন করে জানানো হল—‘আপনাকে নিচ্ছি না’। কোনও কারণ ছাড়াই।”
এই আচমকা সিদ্ধান্ত যে তাঁকে কতটা মানসিকভাবে আঘাত করেছিল, তা খোলাখুলি জানান তিনি—“ওরা নিজেরাই অফিসে ডেকে সই করাল, আবার নিজেরাই বাতিল করল। আমি তখন জিমে যাচ্ছি, পুরো প্রস্তুতিতে আছি… আর হঠাৎ কিছুই রইল না।” তবু অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন মিমো। তাঁর কথায়— “একটা অভিনেতার হৃদয় লোহার মতো না হলে, টিকে থাকা মুশকিল। প্রত্যাখ্যান একজন অভিনেতার সবচেয়ে বড় বন্ধু। এটা ব্যর্থতা নয়, মানে এই যে তোমাকে বেছে নেওয়া হয়নি—ব্যস।”
প্রত্যাখ্যান যে জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেটাই মনে করিয়ে দেন তিনি। বলেন, “কেউই প্রত্যাখ্যান পছন্দ করে না—চাকরি না পাওয়া হোক, প্রেমে না বলা হোক, সবই তো এককথায় প্রত্যাখ্যান। কিন্তু সেটা শেখায়। সেই একই অফিসে আমি বহুবার গিয়েছি, সেই একই প্রজেক্টের জন্য ৩–৪ বার অডিশন দিয়েছি। মনে হয়েছে এবার বুঝি হবে… কিন্তু কিছুই হয়নি।”
নিজের সাম্প্রতিক সাফল্য ‘খাকি’-তেও বেশ বাস্তববাদী মিমো। জানিয়েছেন—“আজও অডিশন দিই। ‘খাকি’ আমার জীবন বদলায়নি। অডিশনেই বোঝা যায় আপনি চরিত্রের সঙ্গে মানানসই কি না। শুধু আমি মিমো চক্রবর্তী বলে সব চরিত্রে মানিয়ে যাব, এমনটা নয়। আমি 'হিমেল মজুমদার'কে ফুটিয়ে তুলতে পেরেছি, তাই সেই চরিত্রটা পেয়েছি।”
চোখধাঁধানো নামের আড়ালেও থাকে পরিশ্রম, প্রত্যাখ্যান আর অটুট ইচ্ছাশক্তির গল্প—আর মিমোর গল্প সেই লড়াইয়েরই এক নিখাদ প্রতিচ্ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি