শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Karate Kid Gets a Desi Twist: Ajay Devgn and Yug Devgn Join Hindi Version

বিনোদন | অজয়–যুগ আর সঙ্গে জ্যাকি চ্যান! হিন্দিতে ঝড় তুলতে আসছে নতুন ‘ক্যারেটে কিড’

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ মে ২০২৫ ২৩ : ৪১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: একদিকে বলিউডের মাটি কাঁপানো তারকা অজয় দেবগন, আর অন্যদিকে তাঁর ছোট্ট ছেলে যুগ। এবার এই বাবা-ছেলেকে একসঙ্গে শোনা যাবে পর্দায়—এক আন্তর্জাতিক প্রজেক্টে! হ্যাঁ, ‘ক্যারেটে কিড: লেজেন্ডস’-এর হিন্দি ভার্সনে একসঙ্গে ভয়েস ওভার করছেন অজয় ও যুগ দেবগন। এটিই যুগের প্রথম ছবি, আর অজয়েরও প্রথম আন্তর্জাতিক ভয়েসওভার প্রজেক্ট।

 

জ্যাকি চ্যান অভিনীত আইকনিক চরিত্র ‘মি.হান’-এর জন্য হিন্দি ডাব করবেন অজয়। আর তাঁর পুত্র যুগ, প্রথমবার নিজের কণ্ঠ দিচ্ছেন ফিল্মের মুখ্যচরিত্র ‘লি ফং’-এর জন্য, যে চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বেন ওয়াঙ। এই ছবিতে রয়েছেন ‘ড্যানিয়েল লা রুশো’-র ভূমিকায় রাল্ফ ম্যাচিও-ও।

 

পিতা-সন্তানের কণ্ঠে বেজে উঠবে মার্শাল আর্টের গল্প। সম্প্রতি সোনি পিকচার্স ইন্ডিয়া-র ইনস্টাগ্রামে শেয়ার করেছে অজয় ও যুগের একটি আদুরে ছবি, ক্যাপশনে লেখা—“এবার শিক্ষকের নয়া গলার স্বর। সঙ্গে তাঁর ছাত্ররও!” এর সঙ্গেই ঘোষণা করা হয়েছে, খুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে ছবির হিন্দি ট্রেলার।

 

'ক্যারেটে কিড: লেজেন্ডস'-এর গল্প আবর্তিত হয়েছে নিউইয়র্ক শহরে। যেখানে এক কুং ফু প্রতিভা লি ফঙ, নতুন স্কুলে এসে নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। নতুন বন্ধু, পুরনো প্রতিপক্ষ আর মেন্টর মি. হান এবং ‘ড্যানিয়েল লা রুশো’-র সাহায্যে এক সাহসী, আবেগঘন ও পরিবর্তনের যাত্রা শুরু হয় তাঁর। ছবিটি ভারতে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ৩০ মে।

 


প্রসঙ্গত, অজয় দেবগনকে শেষ দেখা গিয়েছিল ‘রেইড ২’ ছবিতে, যেখানে রীতেশ দেশমুখ ও বাণী কাপুরও ছিলেন মুখ্য ভূমিকায়। মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে ছবিটি—মুক্তির ১২ দিনের মধ্যেই ভারতে পার করেছে ১২৫ কোটি টাকার গণ্ডি।

এবার দেখার পালা, অজয়–যুগ জুটির গলায় কতটা প্রাণ পায় ‘ক্যারেটে কিড: লেজেন্ডস’-এর মার্শাল আর্ট মহাকাব্য!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া