শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ মে ২০২৫ ২২ : ০২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বিয়ের আগেই গর্ভবতী হওয়া, তাও আবার ৮০’র দশকের ভারত! অভিনেত্রী নীনা গুপ্তা সেই সময় যা করেছিলেন, তা শুধু সাহসী নয়—একেবারে দৃষ্টান্তমূলক। আত্মজীবনী 'সচ কহুঁ তো'-তে নিজের জীবনের একের পর এক বিস্ফোরক অধ্যায় তুলে ধরেছেন তিনি, যেগুলো শুনলে আজও চোখ কপালে ওঠে।
'সিঙ্গল' নীনার গর্ভাবস্থার সময় চারপাশে যখন শুধুই ফিসফাস আর সমালোচনা, তখন অনেকে পরামর্শ দিয়েছিলেন—সমাজের চোখে নিজের সম্মান বাঁচাতে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেন তিনি। কিন্তু নীনা ছিলেন নিজের সিদ্ধান্তে অনড়। আত্মজীবনীতে তিনি লেখেন, তাঁর এক বন্ধু সুজয় মিত্র তাঁকে পরামর্শ দিয়েছিলেন এক সমকামী ব্যবসায়ীকে বিয়ে করার! কিন্তু নীনার সোজাসাপটা জবাব ছিল — “শুধু বিতর্ক এড়াতে বিয়ে করব না। জানতাম কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে, তাও নিজেকে ফাঁকি দেব না।” তিনি আরও বলেন, “জনপ্রিয় মুখ মানেই তো নিজের জীবনের প্রতিটা মোড় সকলের আলোচনার বিষয়। কিন্তু আমি ঠিক করেছিলাম, সময় এলে দেখে নেব। ততদিন ঢিলেঢালা জামার আড়ালে লুকিয়ে রাখব নিজের স্ফীতোদর।”
তবে সবচেয়ে চমকে দেওয়া মুহূর্ত এসেছিল অভিনেতা সতীশ কৌশিকের সঙ্গে তাঁর এক কথোপকথনে। ২০২৩ সালে সতীশ কৌশিকের প্রয়াণের পরে, তাঁর স্মরণসভার এক আবেগঘন মুহূর্তে নীনা বলেছিলেন— “আমি তখন খুব ভয় পেয়েছিলাম। চারদিকে আমাকে ঘিরে এত কটূক্তি চলছিল যে আমি কাঁদছিলাম। সতীশ এল আমার বাড়ি। বলল—‘ন্যান্সি, চিন্তা করিস না। যদি বাচ্চাটা কালো হয়, আমি বলব ও আমার সন্তান।” ওই একটি বাক্যেই যেন বন্ধুত্বের সংজ্ঞা নতুন করে লেখা হয়ে গেল, জানিয়েছিলেন নীনা।
উল্লেখ্য, আটের দশকে নীনা সম্পর্কে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস-এর সঙ্গে। ১৯৮৯ সালে জন্ম হয় তাঁদের কন্যা মাসাবা গুপ্তার। বিয়ের কোনও সামাজিক ছাপ না রেখেই নীনা একাই মানুষ করেছেন মাসাবাকে। ২০০৮ সালে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন তিনি, একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে। নীনার জীবনের এই অধ্যায় যেন সিনেমার থেকেও বেশি নাটকীয়, বেশি বাস্তব—একজন নারীর আত্মসম্মান, মা হওয়ার সাহস আর সমাজকে উপেক্ষা করে নিজের পথে হাঁটার এক অনন্য উদাহরণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি