শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ মে ২০২৫ ২১ : ৩৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের সবচেয়ে ট্র্যাজিক এবং জটিল স্টার-কিডদের মধ্যে অন্যতম তিনি। তিনি, প্রতীক বব্বর। বর্তমানে প্রতীক স্মিতা পাটিল। জন্মের আগেই মাতৃবিয়োগ। বড় হয়েছেন প্রচণ্ড আবেগ, লড়াই আর জটিলতার মধ্যে দিয়ে। আর এবার সামনে এল প্রতীকের আরও এক অজানা, অভূতপূর্ব অধ্যায়—যা জানলে স্তব্ধ হয়ে যাবেন আপনিও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রতীক স্মিতা পাটিল। জানিয়েছেন, স্মৃতিলুপ্ত এক বিস্ময়কর তথ্য—স্মিতা পাটিলের মৃত্যুর পর তাঁকে দত্তক নিতে চেয়েছিলেন শাবানা আজমি ও জাভেদ আখতার! বলছিলেন, “আমি সম্প্রতি জানতে পেরেছি, মায়ের মৃত্যুর পরে শাবানাজি আর জাভেদ সাহেব আমাকে তাঁদের সন্তান হিসাবে দত্তক নিতে চেয়েছিলেন। একটু জটিল ছিল ব্যাপারটা। আমি তো তাহলে হতেই পারতাম ফারহানের সৎ ভাই!”—খানিক মজার সুরেই একথা বলেন তিনি। তবে কথার মাঝে আবেগও ভেসে ওঠে প্রতীকের গলায় “এত বছর পর এসব জানতে পারা সত্যিই আবেগময়...মনকেমন করা ।”
১৯৮৬ সালে জন্ম প্রতীকের। জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রয়াত হন মা স্মিতা পাটিল, মাত্র ৩১ বছর বয়সে। সে সময় প্রতীক ছিলেন একেবারে সদ্যোজাত। রাজ বাব্বর তখনও ছিলেন নিজের প্রথম স্ত্রী নদীরা বাব্বরের সঙ্গে, কিন্তু ‘ভিজি পালকেঁ’ ছবির সেটে স্মিতার সঙ্গে ঘনিষ্ঠতায় জড়িয়ে যান। সব মিলিয়ে পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল ও বিতর্কিত। মায়ের মৃত্যুর পর প্রতীককে বড় করেন স্মিতার বাবা-মা। কিন্তু প্রতীক নিজেই জানান, সেই সময় তাঁকে দত্তক নেওয়ার জন্য শুরু হয়েছিল একাধিক পক্ষের টানাটানি। বলেন, “আমি তখন শুধু কাঁদছিলাম, কী হচ্ছে জানতাম না। অনেকেই আমায় দত্তক নিতে চাইছিলেন।”
স্মৃতির ঝাঁপি খুলে সেই সাক্ষাৎকারেই প্রতীক আরও জানান যে তিনি সম্প্রতি জেনেছেন, ‘মির্চ মসালা’ ছবির শুটিংয়ের সময়ই মা স্মিতা ছিলেন গর্ভবতী। অর্থাৎ, তাঁর জন্ম হয় ছবির মাঝেই! সেই ছবিতে স্মিতা পাটিলের অভিনয় আজও সিনেমার ইতিহাসে মাইলস্টোন। তবে মায়ের মৃত্যুর বহু বছর পরও প্রতীক আজও অনুভব করেন তাঁর ছায়া। জানালেন, “আমি আজও দেখতে পাই, কত ভালবাসা পান মা। শাবানাজি, জাভেদ সাহেব, অমিতজি (বচ্চন), নাসির সাহেব (নাসিরুদ্দিন শাহ), রত্না পাঠক শাহ— এঁরা সবাই আমাকে স্নেহ করেন। প্রয়াত শ্যাম বেনেগাল-ও করতেন স্নেহ। মায়ের বন্ধুরাই যেন আমার আশ্রয়ের ছায়া।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি