শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | নতুন শহরে নতুন বন্ধু! টলিউড থেকে মুম্বই গিয়ে কীভাবে দিন কাটছে নীল ভট্টাচার্যের?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ মে ২০২৫ ১৭ : ৩৪Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: যে কোনও বয়সে জীবনে আসতে পারে নতুন বন্ধু, খুব অল্প সময়ে মনে জায়গা করে নেয়৷ ঠিক তেমনই এক বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিলেন অভিনেতা নীল ভট্টাচার্য। নতুন শহরে গিয়ে সেই বন্ধুর হাত নিজেই খুঁজে নিলেন নীল। মাত্র কয়েক দিনের মধ্যেই যে নীলের জীবনে সেই বন্ধু বিশেষ জায়গা করে নিয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে। 

জীবনকে নতুন করে সুযোগ দিতে কলকাতা ছেড়ে মুম্বইতে থাকতে শুরু করেছেন নীল ভট্টাচার্য। টলিউডে পাকাপাকি জায়গা করে নেওয়ার পর সম্ভবত এবার বলিউডে কাজের অপেক্ষায় অভিনেতা। তবে কলকাতা ছেড়ে নতুন শহরে যাওয়ার সিদ্ধান্ত মোটেই নীলের জন্য সহজ ছিল না। প্রিয়জনদের ছেড়ে দূরে থাকা, নতুন শহরে মানিয়ে নেওয়া, কাজের অপেক্ষায় সবকিছুই নীলের জন্য প্রথমবার। তবে আপাতত সুখবর যে সেই শহরে গিয়ে নতুন বন্ধু খুঁজে পেয়েছেন অভিনেতা। নীলের সেই বিশেষ বন্ধু সিম্বা। চারপেয়ে পোষ্যর সঙ্গে সমাজ মাধ্যমে ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেতা। লিখেছেন, 'আমার নতুন বন্ধু সিম্বার সঙ্গে আলাপ করুন'। 

স্ত্রী তৃণা সাহার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন এখনও থিতিয়ে যায়নি। তাঁরা যদিও বিচ্ছেদের খবরকে রটনা বলে উড়িয়ে দিয়েছেন, তবে চর্চা চলছেই। এর মধ্যেই শহর ছাড়ার সিদ্ধান্তে নিন্দুকেরা নানান কথা বললেও জীবনের এই গুরুত্বপূর্ণ সময়কে কিছুতেই নষ্ট করতে দিতে চান না নীল৷ 

জি বাংলার 'অমর সঙ্গী' ধারাবাহিক শেষ হওয়ার পরই মুম্বইয়ে পাড়ি দেন অভিনেতা। এই মুহূর্তে তৃণা ব্যস্ত স্টার জলসার 'পরশুরাম' ধারাবাহিক নিয়ে। প্রথম থেকেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম দিকে জায়গা করে নিয়েছে। তবে নতুন শহরে প্রিয়জনদের মিস করলেও নতুন বন্ধুকে পেয়ে দারুণ খুশি নীল ভট্টাচার্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া