শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | রহস্য-রোমাঞ্চের মাঝেই জমবে ঋষভ-ঐন্দ্রিলার প্রেম! প্রকাশ্যে 'লাজ্জো'র প্রথম ঝলক 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১২ মে ২০২৫ ০০ : ৪২Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক। 

 

 

 

 

আবারও এক থ্রিলারের কাহিনি ফুটি উঠবে পরিচালক অনন্যা ভঞ্জ চৌধুরীর ছবিতে। এই ছবির মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে তাঁর। এই গল্পে কেবলমাত্র অ্যাকশনই থাকবে না। সেইসঙ্গে থাকবে প্রেমের ছোঁয়াও। আর থাকবে নতুন জুটি। ছবির নাম 'লাজ্জো'। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে ছবির প্রথম ঝলক।

 

 

 

এই রোমান্টিক থ্রিলার ছবিতে একে অপরের বিপরীতে দেখা যাবে ঋষভ বসু ও ঐন্দ্রিলা বসুকে। গল্পের শুরুটা হয় শহরের এক বহুতলে বিস্ফোরণের মাধ্যমে। এই কাণ্ডের সঙ্গে জড়িত একটি মেয়ের নাম 'লাজ্জো'। ঘটনাস্থল থেকে পলাতক সে‌‌। অন্যদিকে, সহজ সরল ড্রাইভার উমেশ। ঘটনাচক্রে তাদের দু'জনের দেখা হয়। প্রথম দেখা থেকে শুরু হয় প্রথম প্রেম।

 

ধীরে ধীরে নিজেদের ছোট্ট সংসার গড়ে তোলে তারা। কিন্তু মিথ্যের জালে জড়ানো তাদের ভালবাসা কি পূর্ণতা পাবে? নাকি কঠিন সত্যি এসে তছনছ করবে দু'জনের জীবন? উত্তর মিলবে ছবির গল্পে। 

 

 

 

ছবিতে ঋষভ ও ঐন্দ্রিলা ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্ত, শতাফ ফিগার, সুভদ্রা মুখোপাধ্যায় ও জয়ন্ত মণ্ডলকে।

জানা যাচ্ছে, চলতি বছরের শেষেই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া