শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Anushka Sharma Remembers Virat Kohli s Journey Beyond the Records in Emotional Tribute

বিনোদন | এইরকমই বিদায়-অভিবাদন কি প্রাপ্য ছিল বিরাটের? অনুষ্কার চিঠিতে প্রেম, কষ্ট আর গর্বের অজানা গল্প

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ মে ২০২৫ ২৩ : ৩৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ইংল্যান্ড সফরের ঠিক এক মাস আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সোমবার (১১ মে) ইনস্টাগ্রামে দীর্ঘ একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের বিদায়বার্তা শেয়ার করেন তিনি। আর সেই বিদায়বার্তার জবাবে স্বামী বিরাট কোহলির উদ্দেশে একটি হৃদয়ছোঁয়া পোস্ট করলেন অনুষ্কা শর্মা।

 

সোমবার ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে একটি ছবি শেয়ার করেন অনুষ্কা— যেখানে দু’জনে একসঙ্গে টেস্ট পিচের ওপর দিয়ে হাঁটছেন, হাসছেন। ক্যাপশনে অনুষ্কা লেখেন, “মানুষ তোমার রেকর্ড আর মাইলস্টোনের গল্প করবে, কিন্তু আমি মনে রাখব সেইসব চোখের জল যা তুমি কখনও কাউকে দেখাওনি, সেই লড়াই যা কেউ দেখেনি— আর ক্রিকেটের এই ফরম্যাটের প্রতি তোমার নিঃশর্ত ভালবাসা। আমি জানি, এই সফর তোমার থেকে কত কিছু কেড়ে নিয়েছে। প্রতিটা টেস্ট সিরিজের পর তুমি একটু করে আরও পরিণত হয়েছ, আরও নম্র হয়েছ— আর তোমার এই যাত্রাটা দেখা আমার কাছে এক বিরল সৌভাগ্য।”

 

 

তিনি আরও লেখেন, “আমার মন সবসময়ই ভেবেছে তুমি হয়তো একদিন সাদা জার্সি পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবে। কিন্তু তুমি তো চিরকাল নিজের মনকে অনুসরণ করেছো। তাই শুধু এটুকুই বলব— এই বিদায়, এ ধরনের বিদায়-অভিবাদন তোমার একশো ভাগ প্রাপ্য ছিল।”

বিরাট এই আবেগঘন পোস্টের কমেন্টে তিনটি লাল হৃদয়ের ইমোজি দিয়ে স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দেন।

 


এদিন ইনস্টাগ্রামে এক আবেগঘন চিঠিতে নিজের অবসরের কথা জানিয়ে বিরাট লেখেন, “আজ টেস্ট ক্রিকেটে অভিষেকের ১৪ বছর পূর্ণ হল। তখন ভাবতেও পারিনি, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে। এই পথ আমাকে পরখ করেছে, গড়েছে, আর এমন শিক্ষা দিয়েছে যা আজীবন সঙ্গে থাকবে। সাদা জামায় একটা অন্যরকম আত্মিক টান থাকে… আমি আমার সবকিছু দিয়েছি, আর বিনিময়ে যা পেয়েছি, তা কল্পনার থেকেও বেশি। নম্বর ২৬৯, সাইনিং অফ।”

 

এবার বিরাট সাদা জার্সিকে বিদায় জানালেন— কিন্তু রেখে গেলেন এমন এক ঐতিহ্য, যা ভারতীয় টেস্ট ক্রিকেটকে আগামী বহু বছর পথ দেখাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া