শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ মে ২০২৫ ২৩ : ১৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে চলে আসে বব্বর পরিবার। কারণ অভিনেতা প্রতীক স্মিতা পাটিল নিজের বিয়েতে আমন্ত্রণই জানাননি বাবা রাজ বব্বরকে। মুম্বইয়ে ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসে, অভিনেত্রী প্রিয়া ব্যানার্জিকে বিয়ে করেন প্রতীক। কিন্তু সেই বিশেষ দিনে বাবাকে, এমনকী বাবার পরিবারকেও আমন্ত্রণ জানাননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন প্রতীক। ব্যাখ্যা দিয়েছেন, ক্ষমাও চেয়েছেন। স্মিতা পাটিলের স্মৃতিবিজড়িত বাড়িতেই চুপিসারেই বিয়ের আয়োজন করেছিলেন প্রতীক ও প্রিয়া। প্রতীক জানালেন, “আমার বাবা, সৎদাদা আর বাবার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন না। বিষয়টা যেমন দেখানো হয়েছে, আসলে তা নয়।” তিনি আরও বলেন, “বাবা ও তাঁর স্ত্রীর সঙ্গে মায়ের অতীত কিছু জটিলতা ছিল, যেগুলো সংবাদমাধ্যমেও বহু বছর আগে প্রকাশ পেয়েছিল। আমি চেয়েছিলাম না সেই স্মৃতিতে ছাপ পড়ুক। সেই ঘরটা আমার মায়ের। একজন সিঙ্গল মায়ের লড়াইয়ের সাক্ষী ওই বাড়ি। সেখানে বাবাকে ডাকা আমার কাছে ঠিক মনে হয়নি।”
“আমি বাদ দিতে চাইনি, শুধু ভুল জায়গায় ভুল মুহূর্তে কোনও অশ্রদ্ধা হোক চাইনি”—প্রতীকের কথায় ফুটে উঠল অভিমানও, দায়িত্ববোধও। প্রতীক স্পষ্ট করেন, “আমি চেয়েছিলাম, বাবা ও তাঁর পরিবারের জন্য অন্য কোনও অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রাখতে। কিন্তু সেই দিন, সেই স্থান, সেই পরিবেশটা মায়ের জন্যই তোলা ছিল। আজকের পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে...অনেকটাই জটিল... কিন্তু আমি এখনও আমি সেই পুরনো প্রতীক-ই।”
তিনি আরও বলেন, “কাউকে অপমান করার জন্য নয়, বরং মায়ের প্রতি সম্মান দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। মা নিজের জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতে একা থেকে আমায় বড় করেছিলেন। তাঁর ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছি আমি।”
চলতি বছরেই নিজের নাম বদল করার কথা জানিয়েছিলেন প্রতীক। এখন তিনি নিজেকে পরিচয় দেন “প্রতীক স্মিতা পাটিল” নামে। তাঁর বক্তব্য, “আমি কোনও প্রতিক্রিয়ার ভয় করি না। আমি শুধু চাই, আমার পরিচয় মায়ের নামের সঙ্গে জুড়ে থাকুক। ওটাই আমার উত্তরাধিকার। আমি বাবার মতো হতে চাই না, আমি শুধু মায়ের মতো হতে চাই। তাঁর নামের পাশে আর কোনও নাম লাগুক, সেটা চাই না।”
প্রসঙ্গত, রাজ বাব্বর ১৯৭৫ সালে অভিনেত্রী ও নাট্যব্যক্তিত্ব নাদিরা বাব্বরকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান—জুহি বাব্বর ও আর্য বাব্বর। পরে রাজের সঙ্গে সম্পর্ক হয় কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাটিলের। ১৯৮৬ সালে জন্ম হয় প্রতীকের। কিন্তু একই বছর, প্রসবজনিত জটিলতায় প্রয়াত হন স্মিতা। এরপর রাজ ও নাদিরা ফের একত্র হন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি