শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ১২ মে ২০২৫ ২২ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: মাত্র পাঁচ দিনের তফাৎ। তার মধ্যে ভারতীয় ক্রিকেটে ঘটে গেল বিরাট অদলবদল। পাঁচ দিনের মধ্যে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার দুই বটবৃক্ষ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সোমবার ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের কথা জানিয়েছেন বিরাট। টেস্ট থেকে বিরাট কোহলির আকস্মিক অবসরের পর সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বার্তা আসছে। নেটমাধ্যমে একের পর এক আবেগঘন পোস্ট।
ক্রিকেটের রাজপুত্র অবশেষে সাদা জামাটি তুলে রাখলেন। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি। সোমবার ইনস্টাগ্রামে এক আবেগঘন চিঠিতে নিজের অবসরের কথা জানালেন তিনি। সঙ্গে ভেসে উঠল স্মৃতি, ত্যাগ আর এক অদম্য যাত্রার গল্প।
বিরাট লেখেন, “আজ টেস্ট ক্রিকেটে অভিষেকের ১৪ বছর পূর্ণ হল। তখন ভাবতেও পারিনি, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে। এই পথ আমাকে পরখ করেছে, গড়েছে, আর এমন শিক্ষা দিয়েছে যা আজীবন সঙ্গে থাকবে। সাদা জামায় একটা অন্যরকম আত্মিক টান থাকে… আমি আমার সবকিছু দিয়েছি, আর বিনিময়ে যা পেয়েছি, তা কল্পনার থেকেও বেশি। নম্বর ২৬৯, সাইনিং অফ।”
এই ঘোষণা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বলিউডের তাবড় তারকারা তাঁকে কুর্নিশ জানাতে ভোলেননি।
অভিনেতা রণবীর সিং লিখেছেন, “১০০ কোটিতে এমন একজন হয়! সাবধানে যেও, রাজা!” প্রসঙ্গত, বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নাকি বছরখানেক সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর, এমনটাই শোনা যায় বলিপাড়ায়। যদিও আজ পর্যন্ত সেকথা প্রকাশ্যে কখনও স্বীকার করেননি দু'জনের কেউই।
ভিকি কৌশল নিজের ইনস্টা স্টোরিতে বিরাটের পোস্ট শেয়ার করে লেখেন –“তুমি তোমার মতো করেই খেলেছো, আর সেই পথটা সবাই মিস করবে। তোমার দুর্দান্ত ও অনুপ্রেরণামূলক টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন, আর মনে রাখার মতো সব মুহূর্তের জন্য ধন্যবাদ চ্যাম্প!”
অন্যদিকে সুনীল শেট্টি এক আবেগঘন টুইটে লেখেন, “তুমি শুধু টেস্ট ক্রিকেট খেলোনি, বিরাট… তুমি বেঁচেছো। তুমি এটা সম্মান করেছো, আগুন ছড়িয়েছ, বুক চিতিয়ে খেলেছ আর তোমার আবেগকে বানিয়েছ তোমার অস্ত্র। তোমার গর্জন, জেদ, মনোযোগ আর ভালবাসা—সবই অনন্য। লাল বল হয়তো থামল, কিন্তু তোমার উত্তরাধিকার চিরকাল থেকে যাবে।”
You didn’t just play Test cricket Virat…
— Suniel Shetty (@SunielVShetty) May 12, 2025
You lived it. You Honoured it, breathed fire, wore your heart on your sleeve and your passion like armour.
The roar. The grit. The obsession. The Heart.
Take a bow, champ. The red-ball rests, but your legacy races on. @imVkohli pic.twitter.com/jXkL6o55e1
প্রসঙ্গত, ২০১১ সালে টেস্টে অভিষেকের পর ১১৩টি টেস্ট খেলেছেন বিরাট। রান ৯২৩০, গড় ৪৮.৬৭। ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি তাঁর নামের পাশে। ২০১৯ সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪ রান আজও অন্যতম সেরা ইনিংস। অধিনায়ক হিসেবে ৬৮টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জিতিয়েছেন দেশকে—যা একজন ভারতীয় অধিনায়কের পক্ষে সর্বোচ্চ।
তাঁর নেতৃত্বে ভারত উঠেছিল টেস্ট র্যা ঙ্কিং-এর শীর্ষে। টানা দু’বার পৌঁছেছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। বিরাটের আগ্রাসী ক্যাপ্টেন্সি, ফিটনেসের প্রতি শ্রদ্ধা এবং ফাস্ট বোলারদের উপর আস্থা ভারতীয় টেস্ট দলকে দিয়েছে এক নতুন পরিচয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি