শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Pakistani actor Mawra Hocane s pic has been digitally removed from the poster of Sanam Teri Kasam

বিনোদন | বর্ডার পার নয় বলিউডের পুরনো ছবিতেও, ‘সনম তেরি কসম’ এর কভার থেকে ছাঁটা হল পাকিস্তানি নায়িকাকে!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ মে ২০২৫ ২১ : ৫০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: শুধু সোশ্যাল মিডিয়া নয়—এবার হিন্দি গানের অ্যালবামেও আর জায়গা নেই পাকিস্তানি শিল্পীদের। তা সে যতই পুরনো প্রজেক্ট হয়ে যাক না কেন। ভারত-পাক উত্তেজনার আবহে একের পর এক বলিউড প্রজেক্ট থেকে মুছে ফেলা হচ্ছে ওয়াঘা সীমান্তের ওপার থেকে আসা তারকাদের সব ছবি।

 

 

সাম্প্রতিক উদাহরণ ‘সনম তেরি কসম’। ছবিতে মুখ্যভূমিকায় ছিলেন হর্ষবর্ধন রানে এবং পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন। কিন্তু সোমবার দেখা গেল, স্পটিফাই ও ইউটিউব-এর অ্যালবাম কভার থেকে মাওরাকে পুরোপুরি মুছে দেওয়া হয়েছে—বাকি আছেন শুধু হর্ষবর্ধন। এই বিষয়ে যখন ছবির প্রযোজক দীপক মুখুটের সঙ্গে যোগাযোগ করা হয়, তিনি বলেন, “আমাকে কিছু জানানো হয়নি। এটা ওদের সিদ্ধান্ত। সরকার যা বলে, সবাইকে মানতে হয়।” অন্যদিকে, হর্ষবর্ধন রানে এই বিষয়ে একটু মজার ছলেই বলেন, “এখন তো সবাই বলবে এটা আমার প্রচার, জনসংযোগকারী টিম করিয়েছে! না, আমি বলব এটা কমন সেন্সের ব্যাপার—এক ধরনের আগাছা পরিষ্কার করা চলছে।”

 

 

 

ঠিক একই দৃশ্য দেখা গেছে শাহরুখ খান ও মাহিরা খানের রোম্যান্টিক গান ‘জালিমা’-এর ক্ষেত্রেও। রইস ছবির এই জনপ্রিয় গানের কভার আর কোথাও নেই মাহিরার চিহ্ন—সে স্পটিফাই হোক অথবা ইউটিউব কিংবা ইউটিউব মিউজিক—সব জায়গাতেই শুধু একা শাহরুখ!

 

 

এই নীরব পরিবর্তনগুলোকে অনেকেই দেখছেন পাকিস্তানি শিল্পীদের বলিউড থেকে আরও এক ধাপ সরিয়ে দেওয়ার প্রক্রিয়া হিসেবে। বিশেষ করে পহেলগাওঁয়ের সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারত সরকারের কড়া প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই মনে করা হচ্ছে। এমনকী, ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি কনটেন্ট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া