রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ মে ২০২৫ ২০ : ৩৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: গত ৭ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ইব্রাহিম আলি খান-খুশি কাপুর অভিনীত প্রথম ছবি ‘নাদানিয়াঁ’। যদিও সে ছবি খুব একটা ছাপ ফেলতে পারেনি দর্শকদের মনে। তবে ছবির প্রচারের সময় একটি ঘটনা নিয়ে মুখ খোলেননি ইব্রাহিম— তাঁর বাবা সইফ আলি খানের উপর হওয়া সেই ভয়াবহ ছুরি-হামলা। কয়েক মাস আগেই মুম্বইয়ের বান্দ্রার নিজস্ব বাড়িতে আক্রান্ত হয়েছিলেন সইফ। এবার একটি সাক্ষাৎকারে সেই রাতের আতঙ্ক নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন ইব্রাহিম।
গত ১৬ জানুয়ারি, সইফ আলি খান যখন নিজের বাড়িতে একা ছিলেন, আচমকাই এক ব্যক্তি তাঁর উপর ছুরি নিয়ে হামলা চালায়। পিঠের কাছে ছুরির ফলা ঢুকে যায়, তড়িঘড়ি ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। অস্ত্রোপচারের পর এখন তিনি সুস্থ, বাড়িতে পরিবারের সঙ্গেই রয়েছেন। হামলাকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। সেই ভয়াল রাত প্রসঙ্গে ইব্রাহিম বলেন, “আমি তখন শুটিং করছিলাম। ভোর ৫টা পর আমাকে জানানো হয় কী ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি। সেই রাত আমি ঘুমোতে পারিনি।”
হাসপাতালে পৌঁছে ইব্রাহিম দেখেন, তাঁর বাবা আইসিইউ-র বাইরে এসেছেন। “তিনি চোখ খুলেই সারা দিদিকে কিছু বললেন, তারপর আমাকে খুঁজলেন। আমি বললাম, ‘আমি এখানে, বাবা।’ উনি তখন বললেন, ‘তুই থাকলে ওই লোকটাকে পিটিয়ে দিতিস।’ ওই কথা শুনে নিজেকে আর সামলাতে পারিনি। পুরোপুরি ভেঙে পড়ি। আমি কাঁদতে শুরু করি। আমি চেয়েছিলাম ওই দুর্ঘটনার সময় বাবার পাশে থাকতে । যখন জানতে পারলাম বাবাকে ছুরি মারা হয়েছে, তখন আমার মাথায় শুধু খারাপ চিন্তা ঘুরছিল... খুব, খুব ভয়ঙ্কর অনুভূতি ছিল!”
সোশ্যাল মিডিয়ায় রটেছিল, ইব্রাহিম-ই নাকি ছোট ভাই তৈমুরকে নিয়ে সইফকে হাসপাতালে পৌঁছে দেন। তবে এই বিষয়েও নিজের বক্তব্য পরিষ্কার করেছেন তিনি। “না, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাইনি। ওসব গুজব। আমার বাবা নিজে হাঁটতে হাঁটতেই হাসপাতালে পৌঁছেছিলেন। তাঁর পিঠে তখনও ছুরি গাঁথা ছিল। সেই অবস্থাতেও উনি রিসেপশনে গিয়ে শুধু বলেন, ‘আমি আহত, আমাকে সাহায্য করুন।’ ভাবাই যায় না, উনি কতটা সাহসী।”
এই হামলার ঘটনা যে তাঁদের বাবা-ছেলের সম্পর্কেও প্রভাব ফেলেছে, তা অকপটেই স্বীকার করেছেন ইব্রাহিম। তাঁর কথায়, “বাবার সঙ্গে আমার সম্পর্ক এখন আরও পোক্ত হয়েছে। ঘন হয়েছে। যখন পরিবারের কেউ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, তখন আপনি তাঁকে আর অবহেলা করতে পারেন না। আপনি আরও বেশি উপস্থিত থাকেন, সেই মানুষটির সঙ্গে সম্পর্কটাকে আপনি আগের থেকেও বেশি গুরুত্ব দেন।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি