রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rituparna Sengupta gets emotional on first Mother s Day without her mother

বিনোদন | Exclusive: ‘মায়ের ফোনে আজও মেসেজ পাঠিয়েছি...’ মা ছাড়া প্রথম মাতৃ দিবসে হৃদয় উজাড় করলেন ঋতুপর্ণা

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১১ মে ২০২৫ ০০ : ৪৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: গত বছর নভেম্বরে মা নন্দিতা সেনগুপ্ত-কে হারিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। স্বভাবতই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা। ধীরে ধীরে সেই শোক পেরিয়ে এলেও পুরোপুরি তা আজও কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। সেকথা তাঁর সমাজমাধ্যমে চোখ বোলালেও স্পষ্ট। প্রয়াত মা’কে নিয়ে কবিতা লিখেছেন অভিনেত্রী। সেই কবিতার সঙ্গে জুড়েছেন মায়ের সঙ্গে তাঁর কাটানো নানান একান্ত মুহূর্তের ছবি। এইমুহূর্তে সিঙ্গাপুরে রয়েছেন ঋতুপর্ণা। তাঁর স্বামী ও মেয়ের কাছে। সেখান থেকেই আজকাল ডট ইন-এর সঙ্গে মা দিবস নিয়ে নিজের হৃদয়মথিত ভাবনা উজাড় করে দিলেন তিনি। 

 

“মা মানেই পৃথিবী। মায়ের শূন্যতা পূরণ হয় না। এক জীবনে পূরণ হয় না। মা আর নেই, এটা মনে পড়লে এখনও কেমন লাগে। সেটা ভাবলেই সব গণ্ডগোল হয়ে যায়। নিজেকে ঠিক রাখতে পারি না কিছুতেই। বলতে বলতে গলা বুজে আসে অভিনেত্রীর।” 

 

অপর প্রান্ত খানিক চুপ। নৈঃশব্দতা কাটিয়ে আবেগতাড়িত গলায় ঋতুপর্ণা ফের বলে ওঠেন, “ আজ  মায়ের ফোনে একটা বার্তা পাঠিয়েছি... ‘হ্যাপি মাদার্স ডে’ লিখে। মায়ের থাকাটা এতটাই জরুরি আমাদের জীবনে  রোজ দেখতে না পারলেও মা আছে....এই অনুভূতিটা যে কী গুরুত্বপূর্ণ, কী ভীষণ দামি...” বলতে বলতে দীর্ঘশ্বাসেরা বড় হয়। “মায়ের কাছে প্রতিদিন যাওয়ার চেষ্টা করতাম। মায়ের পাশে বসে গল্প করতাম। রোজ না দেখতে পারলেও ফোনে কথা তো হতোই। মায়ের সঙ্গে ভালবাসার কথা ভাগ করা, মনের কথা ভাগ করে নেওয়া- সেসব আর সেভাবে কোনওদিন কারও সঙ্গে ভাগ করে নিতে পারব না। আসলে মা না থাকার যে শূন্যতাটা সেটা এতটা বিরাট এটা বলে বোঝানো যায় না। আমি পারব না। আমার জীবনে প্রথম মা দিবস যখন মা নেই। মা নেই অথচ মায়ের সবকিছুই আছে। মায়ের ছোঁয়া জিনিসপত্র” - বলতে বলতে ফের যেন আনমনা ঋতুপর্ণা। 

 

 

ফের ফোনের অন্য প্রান্ত নৈঃশব্দ্য। স্মিত হাসির শব্দে তা ভেঙে ঋতুপর্ণা বললেন, " আজ আমার মেয়ে আমাকে একটা সূর্যমুখী ফুল উপহার দিয়েছে। আমার মায়ের খুব পছন্দের ফুল ছিল। আমার প্রিয় সুগন্ধিও উপহার দিয়েছে। মেয়েকে বললাম, “মাদার্স ডে-র আদরটা দাও। তারপর আমার মেয়ের হয়েও একবারদোর করে দাও। কী সুন্দর, পরম মমতায় ও তাই করল.... আগামীকাল ওর জন্মদিন।  শাশুড়ির সঙ্গেও ভিডিও করে কথা বললাম। উনি ডিমনেশিয়ায় ভুগছেন। ভুলে যাওয়ার রোগ তো তাই কতটা বুঝলেন জানি না তবে আমাকে আশীর্বাদ করলেন।  মাদার্স ডে-র স্পেশ্যাল ডিনারের ব্যবস্থা করছেন আমার স্বামী। সব মিলিয়ে এই আমার মা দিবস। মা-কে বুকে আগলে রাখব সারাজীবন এভাবেই, জানি মায়ের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে... মায়ের স্মৃতি নিয়ে বাকি পথটুকু পাড়ি দেব…”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া