রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Syamasri Saha | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ মে ২০২৫ ০০ : ০৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: তাঁর বেশিরভাগ ছবিতে মুখ্যচরিত্রের পাশাপাশি আলো করে থাকেন মা অথবা মাতৃস্থানীয় চরিত্ররা। পর্দায় অল্প সময়ের জন্য উপস্থিতি থাকলেও কখনও তাঁদের দেখে চোখ ছলছল করে ওঠে দর্শকের কখনও বা মনকেমন। তিনি, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। নিজের ছবির গল্প-চিত্রনাট্য নিজেই লেখেন কৌশিক। মায়া, ভালবাসা, যত্ন দিয়ে আষ্ঠেপৃষ্ঠে মুড়িয়ে।
গত বছর প্রয়াত হয়েছেন পরিচালকের মা। ২০২৪-এর ১৮ আগস্ট মাতৃহারা হয়েছেন পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। এদিন মাতৃ দিবসে আজ তাই চোখের পাতা ভারী হয়ে উঠেছে তাঁর। সঙ্গে খানিক মনকেমন। আর পাঁচটা দিনের মতো আন্তর্জাতিক মাতৃদিবসে আরও বেশি করে তাঁর মনে পড়ছে মা'কে। আজকাল ডট ইন-কে অল্প কথায় ‘কাবেরী অন্তর্ধান’-এর পরিচালক বললেন, " আর মাদার্স ডে... এ বছর থেকে মা নেই, এখন বাকি শুধু সিনে-মা। বিভিন্ন মায়েদের চরিত্র লেখা ও তাঁদের গল্প ছবিতে বলব । এটুকুই।"
যাঁর নিজের লেখা চিত্রনাট্যগুলোয় ‘মা’ মানে কেবল সম্পর্ক নয়—একটা গভীর অনুভব, একরাশ স্নেহ, অনেকটা অভিমান, আর প্রচণ্ড রকম মায়া। আজ সেই মানুষটির নিজের চোখেই জল।
গত বছরেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত 'কাবেরী অন্তর্ধান' ছবি সম্মানিত হয়েছে জাতীয় পুরস্কারে। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদের বজ্রপাত কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিবারে। দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন পরিচালকের মা। এদিন বিকেলে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কৌশিকের স্ত্রী তথা পরিচালক-অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় আবেগতাড়িত গলায় আজকাল ডট ইন-কে জানিয়েছিলেন, মৃত্যুর আগে ছেলের জাতীয় পুরস্কার প্রাপ্তির খবর জানতে পারেননি কৌশিক গঙ্গোপাধ্যায়ের মা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি