রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ মে ২০২৫ ২৩ : ১৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০২৫-এর মেট গালায় রাজকীয় অভিষেক হল শাহরুখ খানের। ডিজাইনার সব্যসাচীর বিশেষ পোশাকে যখন ‘কিং খান’ লাল গালিচায় পা রাখলেন, তখন গোটা ভারতবাসী গর্বিত। কিন্তু সেই গর্বের মধ্যে হঠাৎই হোঁচট খাওয়াল বিদেশি মিডিয়ার ‘অনভিজ্ঞতা’। অনুষ্ঠানের সঞ্চালকরা কিং খানের মর্যাদা বোঝেনই না— উঠল এমন অভিযোগ। বেজায় চটে গেলেন শাহরুখভক্তরা।
ঘটনার ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তিনিই সঞ্চালকদের সামনে স্পষ্ট করে বললেন, “পৃথিবীর সবথেকে বড় ছবি-তারকা।” অথচ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে এক বিদেশি সাংবাদিক পর্যন্ত শাহরুখকে জিজ্ঞেস করে ফেলেন—“ আপনি কে?” এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে একের পর এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া। কেউ বলছেন, “শাহরুখ খানকে না চিনে প্রশ্ন করা—এটা অপমানের চূড়ান্ত!” আবার কারও বক্তব্য, “ওঁর প্রতি এই ধরনের আচরণ প্রমাণ করে, কতটা পক্ষপাতদুষ্ট বিদেশি মিডিয়া।”
এসবের মাঝেই ফের ভাইরাল হয়ে গেল শাহরুখের এক পুরনো বক্তব্য—২০১২ সালে ইয়েল ইউনিভার্সিটিতে দেওয়া তাঁর বিখ্যাত বক্তৃতা। সেবার তিনি বলেছিলেন, “আমি যখন নিজেকে একটু বেশি গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করি, বিশাল কিছু ভাবতে শুরু করি, তখনই আমেরিকায় যাই। ওখানে গেলেই ফের মাটিতে নেমে আসি। কারণ?
“আমাকে প্রায়ই আমেরিকান এয়ারপোর্টে আটকানো হয়, ঘণ্টা দেড়েক বসিয়ে রাখা হয়—এতে আমার সব স্টারডম-টারদম একেবারে গায়েব হয়ে যায়!” এখানেই না থেমে শাহরুখ আরও বলে চলেন— “তবে হেরে যাওয়ার বান্দা আমি নই। সুযোগ পেলেই ওদেরও টেক্কা মারি। যেমন ধরুন, সেখানে তারা আমাকে যখন জিজ্ঞেস করে—‘তোমার উচ্চতা কত?’ বেমালুম মিথ্যা কথা আমি বলি—‘পাঁচ ফুট দশ ইঞ্চি।' যাই হোক, এবারে ভেবে রেখেছি পরেরবার আমেরিকার বিমানবন্দরে ওরা যখন জিজ্ঞেস করযে আমাকে—‘তোমার গায়ের রঙ কী?’ আমি বলব—‘ধবধবে ফর্সা!”
এই কটাক্ষ, এই রসবোধ—এটাই ‘কিং খান’!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি