রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১১ মে ২০২৫ ২৩ : ০০Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: বছরের প্রতিটা দিনই মায়ের দিন। তবু, আন্তর্জাতিক মাতৃদিবসে বিশেষ ভাবে মনে পড়ে মাকে। তাই এদিন মা কাছে হোক অনেক দূরে, টলি তারকাদের সমাজমাধ্যমের পাতা ভরেছে মায়ের টানে।
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় মায়ের সঙ্গে ছোটবেলার কয়েককটি ছবি ভাগ করেছেন। সঙ্গে লিখেছেন, 'আমার জীবনের সবটা জুড়েই তুমি আছো মা, আগের মতোই। আমার শিক্ষা, রুচি, মনন, এমনকী আমার অস্তিত্বই অসম্পূর্ণ তোমাকে ছাড়া। ভাল থেকো তুমি, যেখানেই আছো। হ্যাপি মাদার্স ডে মা।'
অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এক রাশ মন খারাপ নিয়ে লেখেন, 'মা : কি রে বাড়ি কখন ফিরবি ? আমি না খেয়ে বসে আছি, তুই এলে খাবো। আমি : এই তো আসছি একটু পরে। তুমি খেয়ে নাও আর আমারটা টেবিলে রেখে দিও। প্রায় ১৫ বছর হতে চললো এই ফোনটা আর আসে না। যাই হোক, হ্যাপি মাদার্স ডে।'
মাকে হারিয়েছেন অভিনেতা রাজদীপ গুপ্ত। মাতৃ দিবসে আরও বেশি করে যেন মনে পড়ছে মায়ের কথা। তাই সমাজমাধ্যমে তিনি লিখেছেন, 'রোজ মিস করি তোমার ফোন কল, তোমার স্পর্শ, তোমার গন্ধ, তোমার উপস্থিতি। আমার তরফ থেকে শুভ মাতৃ দিবসের অনেক শুভেচ্ছা ও ভালবাসা নিও।'
মেয়েকে চোখে হারান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে এখন চাকরিসূত্রে বিদেশে থাকে মেয়ে। তাই দেখা হয় না রোজ। কিন্তু মায়ের মন তো! মাতৃ দিবসে মেয়ের জন্য সমাজমাধ্যমে অভিনেত্রী লেখেন, 'আমার জন্য গোটা পৃথিবী এক দিকে, তুই আর এক দিকে। তুই যে দিকে আমিও ঠিক তোর পাশে সেই দিকেই। হাত বাড়ালেই পেয়ে যাবি। হাত বাড়াতে কষ্ট হলে শুধু চোখ মেলে দেখবি, তাতেও পেয়ে যাবি। মর্তে থাকি বা আকাশে, তোর পাশেই থাকব সব জন্মেই। মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই আমাদের দু'জনকেই।'
এখানেই শেষ নয়। বহু অবলা প্রাণী, সারমেয়দের মা হয়ে উঠেছেন স্বস্তিকা। তাই এদিন অবলা জীবদের একজন 'মা', একটা 'আশ্রয়'-এর জন্য আবেদন করেছেন অভিনেত্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি